মুখ্যমন্ত্রীর ধমককে থোড়াই কেয়ার, তোলা না দেওয়ায় দম্পতিকে মারধর নদিয়ায়
এক দম্পতিকে মারধর করার অভিযোগ উঠেছে নদিয়ার রানাঘাটের এক তৃণমূল কংগ্রেস কাউন্সিলের বিরুদ্ধে।
তোলা আদায় করা এবং দলের নাম করে কেউ টাকা তুলতে পারবেন না বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই নির্দেশ দেন না কেন, সেটা শুনতে চাইছেন না দিলে দলের অনেকেই। তাই তৃণমূল নেতাদের বিরুদ্ধে তোলা আদায় করার অভিযোগ উঠছেই। সঙ্গে উঠছে মারধর করার অভিযোগও।

তোলা দিতে রাজি না হওয়ায় এক দম্পতিকে মারধর করার অভিযোগ উঠেছে নদিয়ার রানাঘাটের এক তৃণমূল কংগ্রেস কাউন্সিলের বিরুদ্ধে।
অভিযোগ, রানাঘাটের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিশ্বজিৎ দাস তার জমিতে নির্মাণ কাজ শুরু করতে গিয়েছিলেন। তখন এলাকার কাউন্সিলর শঙ্কু অধিকারী তার কাছে থেকে দুই লক্ষ টাকা তোলা দাবি করেন। নির্মাণ কাজ শুরু করার জন্য এই টাকা না দিলে তার কাজ আটকে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।
তোলা না দিয়ে ও হুমকি অগ্রাহ্য করে মঙ্গলবার নির্মাণ কাজ শুরু করতেই সেখানে কাউন্সিলর চড়াও হয় ও টাকা দাবি করে। তা দিতে অস্বীকার করায় বিশ্বজিৎ ও তার স্ত্রীকে মারধর করা হয় বলে অভিযোগ। এই নিয়ে ওই ব্যক্তি কাউন্সিলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন শঙ্কু অধিকারী।












Click it and Unblock the Notifications