তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদ করায় বসিরহাটে আক্রান্ত দম্পতি

উত্তর ২৪ পরগনা, ১৭ সেপ্টেম্বর : ফের প্রতিবাদী আক্রান্ত। তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদ করে আক্রান্ত হলেন এক দম্পতি। শনিবার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে। রড দিয়ে তাঁদের বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ। আক্রান্ত প্রতিবাদী দম্পতি গুরুতর জখম অবস্থায় বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি।

বিশ্বকর্মা পুজো উপলক্ষে শুক্রবার সকাল থেকেই তারস্বরে মাইক বাজছিল একটি গ্রিল দোকানে। শনিবার দুপুরে প্রতিবাদ করেন স্থানীয় এক বাসিন্দা। কিন্তু লাউড স্পিকার বন্ধ করা দূরে থাক, উলটে দোকান থেকে রড এনে তাঁকে পেটাতে শুরু করে। স্বামীকে বাঁচাতে ছুটে যান স্ত্রীও। তিনিও রেহাই পাননি উদ্ধত যুবকদের রোষানল থেকে।

তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদ করায় বসিরহাটে আক্রান্ত দম্পতি

এমনকী বাড়িতে ঢুকেও দু'‍জনকে মারধর করা হয় বলে অভি‌যোগ। যুবকেরা সবাই মদ্যপ অবস্থায় ছিল। তাঁদের মাথায় ও দেহের অন্যান্য অংশে গুরুতর আঘাত লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বসিরহাট থানায় ৫ জনের বিরুদ্ধে অভি‌যোগ দায়ের হয়েছে।

এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। দুদিন আগেই মালদহে বাড়ির সামনে মদের ঠেকের প্রতিবাদ করায় আক্রান্ত হয়েছিলেন এক প্রাথমিক শিক্ষক। রাজ্যে একটার পর একটা প্রতিবাদী আক্রান্তের ঘটনা ঘটছে। প্রশ্ন উঠেছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+