বিষ্ণুপুরে ভরা বাজারে স্ত্রীর মুখে অ্যাসিড ছুড়ে পালাল স্বামী
স্ত্রীর মুখে অ্যাসিড ছুড়ল স্বামী। নিছকই দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে অ্যাসিড মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।
দক্ষিণ ২৪ পরগনা, ২৮ এপ্রিল : স্ত্রীর মুখে অ্যাসিড ছুড়ল স্বামী। নিছকই দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে অ্যাসিড মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার পৈলান বাজারে এই ঘটনা ঘটে। বাজার করতে গিয়েছিল স্ত্রী। স্ত্রীর মুখে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায় 'গুণধর' স্বামী তপন শ্যামল। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। তপনের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসিন্দা তপন শ্যামল। কাজের সূত্রে মাসখানেক আগে স্ত্রী মধু শ্যামলকে নিয়ে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে চকরাজুমোল্লা গ্রামে আসে তপন। এই গ্রামেই ভাড়া থাকেন শ্যামল দম্পতি। প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে, প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হত। বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি লেগেই থাকত।

বৃহস্পতিবার সন্ধ্যায় মধুদেবী স্থানীয় পৈলান বাজারে যান কেনাকাটা করতে। তখন সেখানেই স্ত্রীর উপর অ্যাসিড হামলা করে তপন। স্ত্রী-র মুখে অ্যাসিড ব্লাব মেরে পালিয়ে যায় সে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান সকলেই। এলাকার বাসিন্দারা মধুদেবীকে হাসপাতালে ভর্তি করেন
রাতেই বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কী কারণে এই ঘটনা তাও খতিয়ে দেখা হচ্ছে। নিছক পারিবারিক গন্ডগোল বা দাম্পত্য কলহ, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে খতিয়ে দেখা হচ্ছে।












Click it and Unblock the Notifications