স্ত্রীর 'গণধর্ষণ', গ্রেফতার স্বামী ও তার ৩ বন্ধু

স্ত্রীর 'গণধর্ষণ', গ্রেফতার স্বামী ও তার ৩ বন্ধু
কলকাতা, ১৪ এপ্রিল : স্বামীর হাতে ধর্ষিতা স্ত্রী। এই ঘটনায় স্বামী-সহ ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। পশ্চিমবঙ্গের মালদহ এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বন্ধুদের সঙ্গে নিয়ে নিজের স্ত্রীর উপর অত্যাচার চালায় স্বামী।

মালদহের চাঁচোল এলাকায় এই ঘটনাটি ঘটেছে। কলকাতা থেকে প্রায় ৩৯০ কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট্ট গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হলে, তৎক্ষণাৎ অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করে পুলিশ। এবং অভিযুক্তদের গ্রেফতারও করা হয়েছে।

শুক্রবার চাঁচোল থানায় ওই গৃহবধূ অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগে জানান, বুধবার গভীর রাতে স্বামী ও তার বন্ধুরা তাঁকে গণধর্ষণ করে। এর পরে নিজের বাড়িতেই ঘরের মধ্যে তাঁকে তালাবন্ধ করে রাখা হয় বলেও পুলিশকে জানিয়েছেন ওই মহিলা। কিন্তু সেখান থেকে কোনও মতে প্রাণ বাঁচিয়ে তিনি পালাতে সমর্থ হন বলেও জানিয়েছেন মহিলা।

চাঁচোল থানার কর্তব্যরত এক পুলিশ অফিসার জানিয়েছেনওই মহিলার স্বামী-সহ মোট চারজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। পীড়িতার মেডিক্যাল পরীক্ষাও করানো হয়েছে। তবে এখনও পরীক্ষার রিপোর্ট আসেনি।

পুলিশসূত্রের খবর, অভিযোগের পাশাপাশি ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, তাঁর সন্দেহ তাঁর স্বামী কোনও বেআইনি ব্যবসার সঙ্গে জড়িত। এবিষয়ে স্বামীকে জিজ্ঞাসা করতেই ক্ষেপে ওঠে স্বামী। এর পরেই সঙ্গী-সাথী এনে স্ত্রীয়ের উপর চড়াও হয় ওই ব্যক্তি। বাড়ির ভিতরেই চারজনে মিলে ওই মহিলার উপর পাশবিক অত্যাচার চালায়। এর পর বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে তাঁর গণধর্ষণ করা হয় বলে পুলিশের কাছে জানানো হয়েছে।

ওই মহিলা জানিয়েছেন, আক্রমণের ফলে জ্ঞান হারান তিনি। এর পর যখন তাঁর জ্ঞান ফেরে তিন দেখেন বাড়ির ভিতরেই হাতে পা বেঁধে তাঁকে তালাবন্ধ একটি ঘরে রাখা হয়েছে। সেই অবস্থায় বাড়ির মধ্যে একদিন ছিলেন ওই মহিলা। পরে সুযোগ বুঝে কোনও মতে নিজেকে দড়ি থেকে ছাড়িয়ে পালিয়ে যেতে সফল হন তিনি। এরপরই থানায় গিয়ে তিনি অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানিয়েছেন, অভিযুক্ত চারজনকেই আদালতে তোলা হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+