স্বামীর বিবাহ বহির্ভুত সম্পর্কে বাধা দেওয়ায় স্ত্রীকে গলা টিপে খুন, উত্তেজনা ক্যানিংয়ে
স্বামীর বিবাহ বহির্ভুত সম্পর্কে বাধা দেওয়ায় স্ত্রীকে খুন। অভিযোগ, ছেলেদের অনুপস্থিতিতে শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করে স্বামী।
দক্ষিণ ২৪ পরগনা, ১ ফেব্রুয়ারি : স্বামীর বিবাহ বহির্ভুত সম্পর্কে বাধা দেওয়ায় স্ত্রীকে খুন। অভিযোগ, ছেলেদের অনুপস্থিতিতে শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করে স্বামী। শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের তালিদেত এই ঘটনা ঘটে। ঘরের মেঝেতে নিথর দেহ পড়েছিল ওই মহিলার। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম টিনা হালদার। প্রাথমিক তদন্ত পুলিশের অনুমান তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।
বছর ১৫ আগে টিনা হালদারের বিয়ে হয় সৌরভ হালদারের সঙ্গে। বছর দু'য়েক ধেরেই স্বামী অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলে অশান্তি শুরু হয় সংসারে। সম্প্রতি স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যাপারে জেনে গিয়েছিল স্ত্রী। তারপর থেকেই টিনা আলাদা থাকতে শুরু করেছিল। দুই ছেলেকে নিয়ে আলাদা বাড়িতে থাকতেন তিনি।

অভিযোগ, এদিন টিনার দুই ছেলে তখন বাড়ি ছিল না, সৌরভ বাড়িতে ঢুকে টিনাকে মারধর করে। তারপর শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। বাড়ি ফিরে মাকে মেঝেতে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যায় ছেলেরা। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় পুলিশকে। মৃতার গলায় শ্বাসরোধ করার চিহ্ন রয়েছে।
ঘটনার পর থেকেই পলাতক মহিলার স্বামী ও অন্যান্যরা। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। মহিলার বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। বছর খানেক আগে ওই মহিলাকে একইভাবে খুনের চেষ্টা করা হয়েছিল। তখন জীবনতলা থানায় অভিযোগ দায়ের করেন গৃহবধূ।












Click it and Unblock the Notifications