Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রেমিকের সঙ্গে গল্পে মত্ত স্ত্রী, তা দেখে রেগে আগুন স্বামীর 'কীর্তি'তে শিউরে উঠবেন

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ঘটে গেল নারকীয় ঘটনা। স্ত্রী পরপুরুষের সঙ্গে সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে।

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে ঘটে গেল নারকীয় ঘটনা। স্ত্রী পরপুরুষের সঙ্গে সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারের আশুতোষ কলোনিতে। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে মৃতের নাম কুমনি দাস (৩৫)।

প্রেমিকের ফোনে মগ্ন স্ত্রী, স্বামীর হাতে নির্মম পরিণতি

আশুতোষ কলোনির বাসিন্দা রামকৃষ্ণ দাস। তিনি একজন কাপড় ব্যবসায়ী। প্রথম স্ত্রী আত্মহত্যা করার পর কুমনি দাসকে বিয়ে করে রামকৃষ্ণ। তারপর থেকে দাম্পত্য কলহ লেগেই ছিল। স্ত্রী সারাক্ষাণ ফোনে ব্যস্ত থাকত। তা নিয়েই অশান্তি মাত্রা ছাড়াত মাঝেমধ্যেই।

বুধবার বিকেলে রামকৃষ্ণ বাড়ি ফিরে দেখেন স্ত্রী ঘরে ঢুকে দীর্ঘক্ষণ মোবাইলে কথা বলেই চলেছেন। রাগ মাথায় চড়ে যায় স্বামীর। অভিযোগ, এরপরই রান্নাঘর থেকে বটি এনে স্ত্রীর ঘাড়ে কোপ মারে অভিযুক্ত। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। সেখানেই তাঁর মৃত্যু হয়।

খুনের পরও স্ত্রীর পাশেই বসেছিল রামকৃষ্ণ। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। অভিযোগ, বিয়ের পরই এক ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে কুমনি। স্বামী বিষয়টি জানতে পারার পরই অশান্তি তীব্র আকার নেয়। তার জেরেই বুধবার ঘটে যায় মর্মান্তিক ঘটনা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+