বৌদির সঙ্গে পরকীয়ায় মেতে দেওর, প্রতিবাদ করে নির্মম পরিণতি অন্তঃসত্ত্বা স্ত্রীর
অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জের বলরামপুরে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জামিরান খাতুন।
অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জের বলরামপুরে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জামিরান খাতুন। প্রাথমিক তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, স্থানীয়দের বয়ানে অভিযুক্তের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা উঠে এসেছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

অভিযোগ, বৌদির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করেছে আয়নাল হক। পাঁচ বছর আগে তাঁদের আয়নালের সঙ্গে বিয়ে হয় জামিরানের। তাঁদের এক কন্যা সন্তানও রয়েছে। তার বয়স তিন বছর। জামিরান সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল। বেশ কিছুদিন ধরেই বৌদির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে অশান্তি চলছিল তাঁদের।
জামিরানের বাপের বাড়ির তরফে অভিযোগ করা হয়, বড় বৌদির সঙ্গে আয়নালের যে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, তা জামিরান তাঁদের জানিয়েছিল। দুই পরিবারের মধ্যস্থতায় তা মিটমাট করে নেওয়া হয়। কিন্তু তারপরও তাঁদের মেয়েকে নির্মমভাবে খুন করা হল। তাঁদের অভিযোগের ভিত্তিতে পুলিশ আয়নালকে গ্রেফতার করে। তাঁকে আদালতে তোলার পর নিজেদের হেফাজতে নিয়ে জেরা করবে পুলিশ।












Click it and Unblock the Notifications