পরনে জিন্স, হাতে নোয়া! দেহের পাশে বসে ডাক ছেড়ে কাঁদছে যুবক, নাটক ক্লাইম্যাক্সে
সিনেমাকেও হার মানায় এই দৃশ্য। রাস্তার উপর পড়ে রয়েছে গুলিবিদ্ধ স্ত্রী। স্রোত বইছে রক্তের। স্ত্রীর মৃতদেহকে জড়িয়ে ডাক ছেড়ে কেঁদে চলেছেন স্বামী।
সিনেমাকেও হার মানায় এই দৃশ্য। রাস্তার উপর পড়ে রয়েছে গুলিবিদ্ধ স্ত্রী। স্রোত বইছে রক্তের। স্ত্রীর মৃতদেহকে জড়িয়ে ডাক ছেড়ে কেঁদে চলেছেন স্বামী। সেই কান্নার আওয়াজ শুনেই ছুটে এসেছিলেন স্থানীয় মানুষ জন। এই অবস্থায় চোখে-মুখে জল দিয়ে সম্বিত হারানো স্বামীকে ধাতস্থ করেন। তারপর তাঁর মুখেই যা শুনলেন, তা ঘটে নাটক-নভেলেই।

কী হয়েছিল দাদা? কাঁদো কাঁদো গলায় বছর তিরিশের যুবক জানান, স্ত্রীকে নিয়ে স্কুটি কিনতে যাচ্ছিলাম। স্ত্রীর ব্যাগেই ছিল ৩৫ হাজার টাকা। দুই যুব পিছন থেকে এসে ব্যাগটি ছিনতাইয়ের চেষ্টা করে। বাধা দিতেই গুলি করে চম্পট দেয় তারা। গুলি লাগে স্ত্রীর মাথায়। সঙ্গে সঙ্গেই সব শেষ। এই বলেই ডুকরে কেঁদে ওঠেন ওই যুবক।
স্থানীয়রাও দেখেন বছর ২৩-এর তরুণী পড়ে রয়েছেন। পরনে জিন্স-টপ, হাতে নোয়া। কেউই অবিশ্বাস না করে থাকতেই পারবে না। গুলি করে খুন বলে কথা, সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়েছিল থানায়। পুলিশকেও একই গল্প শোনায় যুব সুখবীর সিং। তিনি উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ার বাসিন্দা। পুলিশও তাঁর কথা বিশ্বাস না করে পারেনি।
কিন্তু দুঁদে অফিসারদের মনে সন্দেহও দানা বাঁধে। তাই নাটক যখন ক্লাইম্যাক্সে পৌঁছয়, তখনই পর্দা ফাঁস। রোমাঞ্চকর কাহিনির পরিসমাপ্তি। পুলিশের ঘোরানো-প্যাঁচানো প্রশ্নবাণেই সব নাটকের ইতি। পুলিশের জেরার মুখে শেষমেশ যুবকের স্বীকারোক্তি, সে-ই খুন করেছে তার স্ত্রীকে। পুরো প্ল্যানটাই তার সাজানো। অ্যাপ ক্যাব চালক সুখবীর সিংকে রাতভর জেরা করার পরই বেরিয়ে আসে সেই সত্য।
বছর কয়েক আগে রাজশ্রী চট্টোপাধ্যায়কে ভালোবেসে বিয়ে করেছিল সুখবীর। তারপরেই মনে বাসা বাঁধে সন্দেহ। পেশায় অ্যাপ ক্যাবের চালক সুখবীরের সন্দেহ হয়, তার অবর্তমানে রাজশ্রী প্রেম করছে পাড়ার অন্য কোনও যুবকের সঙ্গে। বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহেই সে দুনিয়া থেকে সরিয়ে দেয় রাজশ্রীকে।
কিন্তু কেন এই সন্দেহ হল সুখবীরের। স্ত্রী রাজশ্রী সারাক্ষমই মোবাইলে ব্যস্ত থাকত। এইসব নিয়ে অশান্তি লেগেই থাকত তাঁদের মধ্যে। ক-দিন যাবৎ স্ত্রী আবদার করছিল, তাকে একটা স্কুটি কিনে দিতে হবে। সেই সুযোগটাই কাজে লাগায় সুখবীর। পলতার শোরুমে স্কুটি কিনতে যাওয়ার সময় নির্জন পথে স্ত্রীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে সুখবীর। শেষমেশ সুখবীরের নাটকের ইতি ঘটে। রাজশ্রী খুনের কিনারা করে পুলিশ।












Click it and Unblock the Notifications