পরকীয়ার জেরে নির্মম পরিণতি, ঘরে সুপারি কিলার ডেকে স্ত্রীকে কেটে ফেলেছিল স্বামী
স্ত্রী জড়িয়ে পড়েছিল একাধিক পরকীয়া সম্পর্কে। তারই জেরে ওই মহিলাকে নৃশংসভাবে খুন করা হয়। আর এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হলেন তাঁর স্বামীই।
স্ত্রী জড়িয়ে পড়েছিল একাধিক পরকীয়া সম্পর্কে। তারই জেরে ওই মহিলাকে নৃশংসভাবে খুন করা হয়। আর এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হলেন তাঁর স্বামীই। ব্যাগভর্তি কাটা মুণ্ডুর তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই চাঞ্চল্যকর ঘটনার কথা। এই ঘটনায় তিনজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। তাঁদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সিসি ক্যামেরার একটি ফুটেজের ভিত্তিতে রহস্যের কিনারা করে পুলিশ। পুলিশ প্রথমে পরিচয় জানার চেষ্টা চালায়। জানা যায় নিহতের নাম সোনি রজক। তিনি হাওড়ার শিবপুর এলাকার বাসিন্দা। দুই পরিচিতির সাহায্য নিয়ে নিজের স্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করে স্বামী। ধারালো অস্ত্র দিয়ে সোনির দেহ টুকরো টুকরো করে কেটে ব্যাগে ভর্তি করে নদীতে ফেলে দেওয়া হয়।
প্রাথমিক তদন্ত পুলিশ জানতে পেরেছে, সোনি একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল। তা জানাজানি হতেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলার সূত্রপাত। স্ত্রীকে বারবার বুঝিয়েও কাজ না হওয়ায় স্বামী দুই সুপারি কিলার নিয়োগ করে খুন করে সোনিকে। শিবপুরের বাড়িতেই এই নৃশংস হত্যালীলা চলে।
৩০ হাজার টাকার সুপারিতে তাকে খুন করা হয়। পানীয়ের সঙ্গে ওষুধ বা মাদক জাতীয় কিছু মিশিয়ে প্রথম অজ্ঞান করার পর ধারালো অস্ত্র দিয়ে বিচ্ছিন্ন করা হয় দেহ। বৃহস্পতিবার সকালে বালি খাল সংলগ্ন জেটিয়া ঘাটের কাছে একটি ব্যাগে কাটা মাথা দেখতে পাওয়া যায়। ওই ব্যাগে দেহের উপরের অংশ পিস পিস করে কাটা ছিল। অন্য ব্যাগে ছিল দেহের অন্যান্য অংশ ও ধারালো অস্ত্রও।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications