প্রতিবেশী যুবকের সঙ্গে অবৈধ সম্পর্ক! সন্দেহের বশে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন

প্রতিবেশী যুবকের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে এই ভেবে স্রেফ সন্দেহের বশে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করল স্বামী। ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ার কুশবেড়িয়ায়।

প্রতিবেশী যুবকের সঙ্গে অবৈধ সম্পর্ক জড়িয়ে পড়ায় স্রেফ সন্দেহের বশে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করল স্বামী। ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ার কুশবেড়িয়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রীতা মণ্ডল। এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই স্বামী তারক মণ্ডল পলাতক। স্বভাবতই অভিযোগের তির স্বামীর দিকে। তদন্ত শুরু করেছে পুলিশ।

১৭ বছর আগে বিয়ে হয়েছিল তারক ও রীতার। তাঁদের দু'টি কন্যাসন্তান রয়েছে। সম্প্রতি ফুলেশ্বর সংলগ্ন মনসাতলাতে একটা চানাচুর কারখানায় কাজে যোগ দেয় রীতা। সেখানেই তিনি এক যুবকের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন বলে সন্দেহ স্বামীর। সেই সন্দেহের বশেই প্রতিদিন স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হত। কিছুদিন হল কাজ ছেড়েও দেন রীতা।

প্রতিবেশী যুবকের সঙ্গে অবৈধ সম্পর্ক! সন্দেহের বশে স্ত্রীকে শ্বাসরোধ করে খুন

রবিবার বাপের বাড়িতে কালীপুজো দেখতে যাওয়াকে কেন্দ্র করে ফের ঝামেলা বাধে রীতা ও তারকের। তারকের সন্দেহ, ওই কালীপুজোতে গিয়ে যুবকের সঙ্গে দেখা করে রীতা। বাড়ি ফেরার পরই গণ্ডগোল প্রবল আকার নেয়। নিজেদের বাড়িতে নির্মাণ কাজ চলায়, রাতে এক আত্মীয়ের বাড়িতে শুতে গিয়েছিল তারা। সেখানেই স্ত্রীকে শ্বাসরোধ করে বাইরে থেকে দরজা তালা বন্ধ করে তারক পালিয়ে যায় বলে অভিযোগ।

সোমবার ভোরে ওই বাড়ির সদস্যরাই প্রথমে লক্ষ্য করেন, দরজা বাইরে থেকে বন্ধ। তারপর দরজা খুলে দেখা যায় রীতার মৃতদেহ পড়ে রয়েছে। তারক ঘরে নেই। খবর দেওয়া হয় উলুবেড়িয়া থানায়। উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+