বাড়ি ফিরেই দেখেন স্ত্রী পরপুরুষের সঙ্গে বিছানায় ঘনিষ্ঠ, তারপরের ঘটনা হৃদয়বিদারক
কাজ থেকে বাড়ি ফিরেই স্বামী দেখেন স্ত্রী পরপুরুষের সঙ্গে একই বিছানায়। পাশের পাড়ার যুবকের সঙ্গে স্ত্রীকে অন্তরঙ্গ অবস্থায় দেখে মাথার ঠিক রাখতে পারেনি সে। রক্ত চড়ে গিয়েছিল মাথায়।
কাজ থেকে বাড়ি ফিরেই স্বামী দেখেন স্ত্রী পরপুরুষের সঙ্গে একই বিছানায়। পাশের পাড়ার যুবকের সঙ্গে স্ত্রীকে অন্তরঙ্গ অবস্থায় দেখে মাথার ঠিক রাখতে পারেনি সে। রক্ত চড়ে গিয়েছিল মাথায়। তারপরই ক্ষিপ্ত স্বামী যে কাণ্ড ঘটালেন, তা তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দিল স্ত্রীকে। বেধড়ক প্রহারের পর স্ত্রীকে আটকে রেখেছিল স্বামী। পরের দিন কাজ থেকে ফিরে দেখেন, মৃত্যু হয়েছে স্ত্রীর।

পরকীয়ার জেরে স্ত্রীর এই নির্মম পরিণতির ঘটনা পশ্চিম মেদিনীপুরের গড়বেতার গোয়ালতোড়ে। শম্ভু মুর্মু সাধারণ খেটে খাওয়া শ্রমিক। সারাদিন কাজ সেরে বাড়ি ফিরেই দেখে তাঁর বিছানায় স্ত্রীর সঙ্গে অন্য এক পুরুষ। স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত দেখে আগুন চড়ে যায় মাথায়। এরই মধ্যে চম্পট দেয় প্রেমিক।
আর শম্ভুর যাবতীয় রাগ গিয়ে পড়ে স্ত্রী রানির উপর। লাঠি নিয়ে স্ত্রীর উপর চড়াও হয় শম্ভু। বেধড়ক মারধর করে স্ত্রীকে। রানির হাত-পা-মুখ-সহ সারা শরীরে আঘাতের চিহ্ন। যন্ত্রণায় ছটফট করতে থাকে রানি। এই অবস্থায় পালানোর চেষ্টা করেও পারেনি সে। তাকে জোরে করে ঘরের ভিতরে আটকে রাখে শম্ভু। পরদিন এই অবস্থায় কাজে চলে যায় শম্ভু।
কিন্তু পরদিন কাজ থেকে ফিরে সে দেখে, স্ত্রী মরে পড়ে রয়েছে। গুরুতর আহত রানি দিনভর যন্ত্রণায় ছটকেছে, অথচ কোনওরকম চিকিৎসা পায়নি। প্রতিবেশীদের সন্দেহ হয়েছিল। সন্ধ্যায় শম্ভু পিরতেই সব পরিষ্কার হয়ে যায়। পুলিশ এই ঘটনায় শম্ভুকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য, ১১ বছর আগে বিয়ে হয়েছিল শম্ভু ও রানির। তাদের দুই সন্তানও রয়েছে। পড়শি গ্রামের এক যুবকের সঙ্গে বেশ কিছুদিন ধরেই সম্পর্ক তৈরি হয়েছিল রানির। প্রায়ই শম্ভুর অনুপস্থিতিতে প্রবর নামের ওই ছেলেটি তার বাড়িতে আসত। প্রতিবেশীরা তাদেরকে নিয়ে কানাঘুষো করতেন। কিন্তু তার যে এমন মর্মান্তিক পরিণতি হবে তা বুঝতে পারেননি কেউ।












Click it and Unblock the Notifications