শাশুড়ির গয়না চুরি করতে গিয়ে পাকড়াও, স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী
শাশুড়ির গয়না চুরি করতে গিয়ে স্ত্রী-র হাতে ধরা পড়ে গিয়েছিল স্বামী। এরপর স্বামীর গয়না চুরি দেখে ফেলার মাশুল দিতে হল জীবন দিয়ে। স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করল স্বামী।
মুর্শিদাবাদ, ৬ এপ্রিল : শাশুড়ির গয়না চুরি করতে গিয়ে স্ত্রী-র হাতে ধরা পড়ে গিয়েছিল স্বামী। এরপর স্বামীর গয়না চুরি দেখে ফেলার মাশুল দিতে হল জীবন দিয়ে। স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করল স্বামী। বৃহস্পতিবার ভোররাতে চাঞ্চল্যকর এই ঘটনা মুর্শিদাবাদের বেলডাঙায়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম ফতেমা বিবি। অভিযুক্ত জামিরুল শেখকে গ্রেফতার করেছে বেলডাঙা থানার পুলিশ।

মুর্শিদাবাদের বেলডাঙার মির্জাপুরে শ্বশুরবাড়ি জামিরুলের। পেশায় লরিচালক জামিরুল স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতেই রয়েছে দীর্ঘ চার বছর ধরে। বুধবার রাতে শাশুড়ি বাড়ি ছিলেন না। নাতনিকে নিয়ে গিয়েছিলেন এক আত্মীয়ের বিয়েতে। সেই সুযোগ কাজে লাগিয়ে শাশুড়ির গয়না চুরি করতে ঢোকে জামাই। আর তা দেখে ফেলেন ফতেমা। স্বামীকে বাধাও দেন। কিন্তু শোনবার পাত্র ছিলেন না জামিরুল। সঙ্গে সঙ্গে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে স্ত্রীকে খুন করে সে।
জামিরুল-ফতেমার ছোট ছোলে জাহিম শেখ তখন ঘুমোচ্ছিলেন। মায়ের আর্ত চিৎকারে তাঁর ঘুম ভেঙে যায়। সে গিয়ে দেখে, মা রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে। পাশে বসে রয়েছে বাবা। প্রতিবেশীরা চিৎকার শুনে ছুটে আসেন। জামিরুল তাদের কাছে সমস্ত ঘটনা স্বীকার করে। তাকে প্রতিবেশীরা তুলে দেন পুলিশের হাতে। পুলিশ এই ঘটনায় খুনের মামলা রুজু করেছে। এদিনই তাঁকে আদালতে পেশ করা হয়।












Click it and Unblock the Notifications