স্ত্রীকে পিটিয়ে খুন করে পলাতক স্বামী
স্ত্রীকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করে পালাল স্বামী। ঘটনাটি ঘটেছে হিলি থানা এলাকার বঙ্গালিপুরে।
স্ত্রীকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করে পালাল স্বামী। ঘটনাটি ঘটেছে হিলি থানা এলাকার বঙ্গালিপুরে। মৃতার নাম ইলিশা এক্কা (৩৫)। ঘটনার পর থেকে পলাতক মৃতার স্বামী পাউলুস নাগ। দেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠানো হয়েছে। অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিস।

হিলি থানার বাঙালিপুর এলাকার বাসিন্দা পাউলুস নাগের সাঙ্গে বালুরঘাট থানার পরাণপুর এলাকার ইলিশা এক্কার বিয়ে হয়েছিল। আঠারো বছর হয়েছে তাঁদের বিয়ের। তিন কন্যা সন্তানও আছে। পাউলুস দিনমজুরের কাজ করে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন মদ্যপান করে বাড়িতে এসে গন্ডগোল করত পাউলুস। তাই নিয়ে সংসারের অশান্তি লেগেই থাকত প্রতিদিন।
সেই মতো শুক্রবার রাতে মদ্যপান করে এসে বাড়িতে স্ত্রীর সঙ্গে বচসা শুরু করে। সারা রাত ধরে বচসা চলে স্বামী ও স্ত্রীর মধ্যে। আজ ভোররাতে পাউলুস নাগ বাঁশ দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করে বলে অভিযোগ। মৃত্যু নিশ্চিত করতে বেশ কয়েকবার মাথায় বাঁশ দিয়ে আঘাতও করে পাউলুস বলে।












Click it and Unblock the Notifications