পারিবারিক অশান্তির জের, সোনারপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী
অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে আত্মঘাতী হল স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের রাঘবপুরে। মঙ্গলবার সকালে বন্ধ ঘর থেকে উদ্ধার হয় জোড়া দেহ।
দক্ষিণ ২৪ পরগনা, ৩ জানুয়ারি : অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে আত্মঘাতী হল স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের রাঘবপুরে। মঙ্গলবার সকালে বন্ধ ঘর থেকে উদ্ধার হয় জোড়া দেহ। স্ত্রীর দেহ পড়েছিল মেঝের উপর, স্বামীর নিথর দেহ ঝুলছিল সিলিং ফ্যান থেকে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পারিবারিক অশান্তির কারণেই এই খুন ও আত্মহত্যার ঘটনা বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ।
মঙ্গলবার অনেক বেলা পর্যন্ত দরজা বন্ধ করা দেখেই প্রথমে সন্দেহ হয় প্রতিবেশীদের। তখনই জানলা দিয়ে তাঁরা দেখতে পান একজনের দেহ পড়ে রয়েছে মেঝেতে। অন্যজনের দেহ ঝুলছে। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় সোনারপুর থানায়। সোনারপুর থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছে স্বামী। শুধু কি সাংসারিক অশান্তির কারণেই এই কাণ্ড ঘটালেন স্বামী। নাকি অন্য কোনও জটিলতা ছিল, তা জানতে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তির কারণ জানতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। প্রতিবেশীরা জানিয়েছেন, প্রায়ই অশান্তি হত দু'জনের মধ্যে। তারই জেরে চরম পরিণতি ঘটে গেল দম্পতির জীবনে।












Click it and Unblock the Notifications