ঘূণাক্ষরেও স্ত্রীর প্রেমিক টের পাননি পাতা ফাঁদ, পরকীয়ার শাস্তির বহর শুনলে শিউরে উঠবেন

একেবারে নাটকীয় কায়দা। যে কোনও সিনেমার চিত্রনাট্যকেও হার মানিয়ে দেবে এ কাহিনি। স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন, তাই পাড়ার যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন স্ত্রী।

একেবারে নাটকীয় কায়দা। যে কোনও সিনেমার চিত্রনাট্যকেও হার মানিয়ে দেবে এ কাহিনি। স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন, তাই পাড়ার যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন স্ত্রী। তা জানতে পেরে স্বামী যা করলেন, তাতে শিউরে উঠবেন বিবাহবহির্ভূত সম্পর্কে লিপ্ত 'প্রেমিক-প্রেমিকারা'। স্ত্রীকে নিয়েই ফাঁদ পেতেছিলেন স্বামী। সেই ফাঁদে ধরাও পড়ে গেলেন প্রেমিক।

স্ত্রীর প্রেমিক টের পাননি পাতা ফাঁদ, শিয়রে পরকীয়ার শাস্তি

ঘটনা নদিয়ার নবদ্বীপের মহিশূরার। স্ত্রী মমতাজকে দিয়ে প্রেমিককে ফোন করে ডাকে স্বামী আনোয়ার মণ্ডল। রাতে প্রেমিকার ডাক পেয়ে গদগদ প্রেমিক মনফুল শেখ হাজির হয়ে যায়। তারপরেই ঘটল চাঞ্চল্যকর ঘটনা। মমতাজের সঙ্গে মনফুল যখন গল্পে মশগুল, আনোয়ার ঝাঁপিয়ে পড়ে মনফুলের উপর। তার পুরুষাঙ্গে ব্লেড চালিয়ে দেয়। একেবারে রক্তারক্তি-কাণ্ড। এই ঘটনার পর থেকেই পলাতক মমতাজ ও আনোয়ার।

আনোয়ারের বাইরে থাকার সুযোগ নিয়ে মমতাজের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল মনফুল। প্রতিরাতেই সে আসত মমতাদের বাড়িতে। কয়েকদিন আগে আনোয়ার জানতে পারে স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা। বৃহস্পতিবার রাতে সেইমতো স্ত্রীকে নিয়ে ফাঁদ পাতে আনোয়ার। ফোন করে মনফুলকে ডাকে সে। তারপর তার পুরুষাঙ্গে ব্লেড চালিয়ে দেয়।

এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এই ঘটনার কথা জানাজানি হলে শনিবার নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন মনফুলের স্ত্রী। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এই ঘটনায় মূল অভিযুক্ত পলাতক মমতাজ ও তার স্বামী আনোয়ারকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাদের খোঁজে তদন্ত চালাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+