পারিবারিক অশান্তির জের, দুই স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মঘাতী স্বামী!

দুই স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মঘাতী হলেন স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মালবাজারের দক্ষিণ মাঝগ্রামে।

জলপাইগুড়ি, ৩১ মার্চ : দুই স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মঘাতী হলেন স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মালবাজারের দক্ষিণ মাঝগ্রামে। শুক্রবার সকালে ঘর থেকেই তিনটি দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে মৃত দুই স্ত্রী অজবালা রায় (৫৫) ও সুমিত্রা রায় (৪৬)-এর দেহ রক্তাক্ত অবস্থায় পড়েছিল বাড়ির মধ্যে। একই ঘরে সিলিং প্যান থেকে ঝুলছিল স্বামী অনিল রায়ের দেহ।

পারিবারিক অশান্তির জের, দুই স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মঘাতী স্বামী!


পেশায় রিকশাচালক অনিল। একই ছাদের তলায় দুই স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি। নিত্য অশান্তি লেগেই ছিল তাদের। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে মাত্রা ছাড়ায় অশান্তি। প্রতিবেশীরা চেঁচামেচি শুনেও সেভাবে আমল দেননি। সকালে বাড়ির পরিবেশ চুপচাপ দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। তখনই বাড়িতে গিয়ে চক্ষু চরকগাছ স্থানীয়দের। দুই মহিলার দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মেঝেতে। ঝুলন্ত দেহ স্বামীর। এরপরই তাঁরা খবর দেয় থানায়।

ক্রান্তি ফাঁড়ির পুলিশ এসে উদ্ধার করে তিনটি দেহ। ময়নাতদন্তে পাঠানো হয়েছে তিন দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দুই বউকে কুপিয়ে খুন করে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। পারিবারিক অশান্তির কারণেই এই ঘটনা বলে মনে করছে পুলিশ। তবে অন্যান্য কারণও খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+