সন্তান না হওয়ায় চরম সিদ্ধান্ত নিয়ে যা ঘটালেন দম্পতি, জানলে শিউরে উঠবেন
নিঃসন্তান দম্পতি। তাঁদের দাম্পত্য জীবন সুখের ছিল না সন্তান না হওয়ায়। তার জন্যই চরম সিদ্ধান্ত নিয়ে নিলেন উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের শ্রীপুরের দাস দম্পতি।
নিঃসন্তান দম্পতি। তাঁদের দাম্পত্য জীবন সুখের ছিল না সন্তান না হওয়ায়। তার জন্যই চরম সিদ্ধান্ত নিয়ে নিলেন উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের শ্রীপুরের দাস দম্পতি। স্ত্রীকে খুন করে আত্মঘাতী হলেন স্বামী। দম্পতির মৃতদেহ উদ্ধারের পর প্রাথমিক তদন্তে তেমনটাই মনে করছেন তদন্তকারী অফিসাররা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

মধ্যমগ্রামের শম্ভুনাথ দাস ও স্বপ্না দাস। বিয়ের পর প্রথম কয়েকবছর বেশ সুখেই কাটছিল তাঁদের। তারপরই তাঁদের জীবনে নেমে আসে অন্ধকার। তাঁরা জানতে পারেন, সন্তান হবে না তাঁদের। ফলে দূরত্ব তৈরি হচ্ছিল স্বামী-স্ত্রীর মধ্যে। নিত্যদিন অশান্তি লেগে থাকত। রবিবার রাতেও সেই কারণে প্রবল ঝগড়াঝাটি হয়।
সোমবার সকালে ঘরের দরজা অনেক বেলা পর্যন্ত বন্ধ দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। অনেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখেন বিছানায় পড়ে রয়েছে স্ত্রীর নিথর দেহ। সিলিং থেকে ঝুলছে স্বামীর দেহ। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ দুই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এই মৃত্যুর নেপথ্যে সন্তানহীনতা রয়েছে বলে প্রতিবেশীদের ধারণা। কেননা তাঁদের স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের মূল কারণ ছিল সন্তানহীনতা। তা নিয়ে উভয়ের মধ্যে প্রায়শই ঝগড়া হত। পুলিশ অন্য সমস্ত কারণও খতিয়ে দেখছে।












Click it and Unblock the Notifications