ঘর জামাই থাকতে চায়নি যুবক, স্ত্রীর সঙ্গে বচসার পরই ঘটে গেল মর্মান্তিক ঘটনা

স্ত্রীর দাবি মতো শ্বশুরবাড়িতে ঘর জামাই হয়ে থাকত রাজি হননি এক যুবক। এই নিয়ে স্ত্রীর সাথে বচসা হয় তার। এর জেরে ঘরে সিলিং ফ্যান থেকে ঝুলে আত্মহত্যা করেছে এই যুবক। মঙ্গলবার পুলিশ তার দেহ উদ্ধার করে।

স্ত্রীর দাবি মতো শ্বশুরবাড়িতে ঘর জামাই হয়ে থাকত রাজি হননি এক যুবক। এই নিয়ে স্ত্রীর সাথে বচসা হয় তার। এর জেরে ঘরে সিলিং ফ্যান থেকে ঝুলে আত্মহত্যা করেছে এই যুবক। মঙ্গলবার পুলিশ তার দেহ উদ্ধার করে । পুলিশ সূত্রে জানা গিয়েছে যে মৃতের নাম বিনোদ সরদার । তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের নহাজারি গ্রামে ।

ঘর জামাই থাকতে চায়নি যুবক, ঘটে গেল মর্মান্তিক ঘটনা

বছর ২২-এর বিনোদ গাড়ি চালক। মাস পাঁচেক আগে তার সঙ্গে বিবাহ হয় ডোঙারিয়া গ্রামের অর্পিতার। অভিযোগ যে বিয়ের পর থেকেই অর্পিতা তার স্বামীকে চাপ দিত ঘর জামাই হিসেবে থাকার জন্য। তাতে রাজি হয় নি বিনোদ। এই নিয়ে স্ত্রীর সাথে বচসা হত তার । রবিবার অর্পিতা তার বাবার বাড়িতে চলে যায়।

সোমবার সে তার স্বামীকে ডেকে পাঠায় ও আবার চাপ সৃষ্টি করে ঘর জামাই হিসেবে থাকার জন্য। তা নিয়ে আবার অশান্তি হয় তাদের মধ্যে। রাতে নিজের বাড়িতে ফিরে আসে বিনোদ । দীর্ঘ ক্ষণ ঘরের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় বাড়ির লোকজনের।

তারা এলাকার লোকজনকে ডেকে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় বিনোদকে দেখে। পুলিশ জানায় যে মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+