শ্বশুরের কু-নজর, বৌমাকে ধর্ষণের চেষ্টা জানাজানির পরই মর্মান্তিক-কাণ্ড ঘটালেন ছেলে

ছেলের অনুপস্থিতিতে বৌমাকে ধর্ষণের চেষ্টা করেছিলেন শ্বশুর। এরপর ছেলে বাড়ি ফিরতে স্ত্রীর মুখে শুনেছিলেন বাবার কু-কীর্তির কথা। এরপরই চরম সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনি।

ছেলের অনুপস্থিতিতে বৌমাকে ধর্ষণের চেষ্টা করেছিলেন শ্বশুর। এরপর ছেলে বাড়ি ফিরতে স্ত্রীর মুখে শুনেছিলেন বাবার কু-কীর্তির কথা। এরপরই চরম সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনি। লজ্জায়-অপমানে বিষ খেয়ে আত্মহত্যা করলেন ছেলে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজারে। ঘটনার পর থেকেই অভিযুক্ত শ্বশুর পলাতক।

শ্বশুরের কু-নজরে বৌমা

অভিযোগ, ফাঁকা বাড়িতে বৌমার সঙ্গে অশ্লীল ব্যবহার করেছিলেন শ্বশুর। তাঁকে একা পেয়ে ধর্ষণের চেষ্টাও করেন বলে অভিযোগ। এরপর স্বামী কাজ সেরে বাড়ি ফিরতে স্ত্রী সব ঘটনা খুলে বলেন। স্ত্রীর মুখে বাবার এই আচরণের কথা শুনে স্থির থাকতে পারেননি ছেলে।

বাবার বিরুদ্ধে এমন ধরনের অভিযোগ শোনার পর বাড়ি থেকে বেরিয়ে যায় ছেলে। দীর্ঘক্ষণ কেটে গেলেও বাড়ি ফেরেননি তিনি। শুরু হয়ে যায় খোঁজাখুঁজি। বেশ খানিকক্ষণ পরে বাড়ির পিছন থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। এরপর সঙ্গে সঙ্গে তাঁকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কিন্ত শেষরক্ষা হয়নি। মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন তিনি। এরপরই থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার পর থেকে পলাতক শ্বশুরের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+