ইদের আনন্দ ম্লান! স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী
দের আনন্দ ম্লান হয়ে গেল দুটি মৃত্যুর ঘটনায়। কামারহাটির ধোবিয়াবাগানে স্ত্রী রেহেনা পারভিনকে খুন করে আত্মঘাতী হন স্বামী সাজিদ হোসেন।
ইদের আনন্দ ম্লান হয়ে গেল দুটি মৃত্যুর ঘটনায়। কামারহাটির ধোবিয়াবাগানে স্ত্রী রেহেনা পারভিনকে খুন করে আত্মঘাতী হন স্বামী সাজিদ হোসেন। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, সাজিদ হোসেনের সঙ্গে বছর তিনেক আগে বিয়ে হয়েছিল কাশীপুরের বাসিন্দা রেহেনা পারভিনের। তাদের দুবছরের একটি সন্তানও রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির সবাই যখন ইদের আনন্দে মেতে উঠেছেন, সেই সময় বাসচালক সাজিদ হোসেন স্ত্রী রেহেনা পারভিনের গলায় ছুরি বসিয়ে দেন। এরপর হাতের শিরা কেটে নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন ওই বাস চালক।
ঘরের দরজা অনেকক্ষণ বন্ধ দেখে সন্দেহ হওয়ায় পরিবারের সদস্যরা প্রতিবেশীদের সঙ্গে করে দরজা ভাঙেন। স্ত্রী রেহেনা পারভিন এবং স্বামী সাজিদ হোসেনকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য দুটি আলাদা গাড়িতে তোলা হয়। রেহেনা পারভিনকে সাগর দত্ত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। অন্যদিকে হাসপাতালে যাওয়ার
পথে গাড়ি থেকে হঠাৎই নেমে গিয়ে পুকুরে ঝাঁপ দেন সাজিদ হোসেন। অনেক খোঁজাখুজির পর সাজিদ হোসেনের দেহ উদ্ধার করে পুবলিশ।












Click it and Unblock the Notifications