ভরা স্টেশনে স্ত্রী-র হাতে জুতোপেটা খেলেন স্বামী, এরপরের ঘটনায় আঁতকে উঠবেন

ভরা স্টেশনে স্ত্রীর হাতে জুতোপেটা খেয়ে লজ্জায়-অপমানে আত্মঘাতী হলেন স্বামী। উদ্ধার হওয়া সুইসাইড নোটেই স্পষ্ট হল স্ত্রীর হাতে নিগৃহীত হয়ে যুবক বেছে নিয়েছেন আত্মহত্যার পথ।

ভরা স্টেশনে স্ত্রীর হাতে জুতোপেটা খেয়ে লজ্জায়-অপমানে আত্মঘাতী হলেন স্বামী। উদ্ধার হওয়া সুইসাইড নোটেই স্পষ্ট হল স্ত্রীর হাতে নিগৃহীত হয়ে যুবক বেছে নিয়েছেন আত্মহত্যার পথ। মর্মান্তিক এই ঘটনা পূর্ব বর্ধমানের কালনার মাতিস্বর গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম পলাশ ঘোষ। তাঁদের বিবাহবিচ্ছেদের মামলা চলছিল।

স্টেশনে স্ত্রী-র হাতে জুতোপেটা খেয়ে যে কাণ্ড ঘটালেন স্বামী

পুলিশ জানিয়েছে, বর্ধমান আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল। সেই মামলায় হাজিরা দিয়ে বর্ধমান স্টেশনে তিনি অপেক্ষা করছিলেন বাড়ি ফেরার ট্রেন ধরার জন্য। হঠাৎ সেখানে হাজির হন স্ত্রী। অভিযোগ, ভরা স্টেশনেই জুতো দিয়ে স্বামীকে বেধড়ক প্রহার করেন।

পলাশের বাড়ির লোকের অভিযোগ, স্ত্রীর বাপের বাড়ির লোকেরাও মারধর করেন সকলের সামনে। শুধু পলাশই নয়, তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও প্রহৃত হন। এরপর জিআরপি এসে তাঁদের উদ্ধার করে। অভিযোগ, প্রকাশ্যে এমন অভিযোগ সহ্য করতে পারেননি তিনি।

রাতে বাড়ি ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বাবলু। নিজের ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। উদ্ধার হয় একটি সুইসাইড নোটও। আদালতের বিবাদের জেরে স্টেশনে পলাশকে মারধর করায় অপমানিত হয়ে এই কাণ্ড ঘটান তিনি।

বছর পাঁচেক আগে পূর্ব বর্ধমানের মেমারির বাবলু ঘোষের মেয়ে পায়েলের সঙ্গে বিয়ে হল পলাশের। তাঁদের এক পুত্র সন্তানও রয়েছে। বছর দুয়েক আগে পলাশের বিরুদ্ধে পূর্ব বর্ধমান মহিলা থানায় বধূ নির্যাতনের অভিযোগ করেন পায়েল। পাল্টা বিবাহ বিচ্ছেদের মামলা করেন পলাশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+