Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বউদিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক! পরকীয়ার ভয়ঙ্কর পরিণতি

বউদিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হত দেওর। কিন্তু বউদি অন্তঃস্বত্বা হয়ে পড়তেই বাধল বিপত্তি। নতুন সংসার তো গড়া হলই না, যুবকের স্থান হল শ্রীঘরে।

বউদির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন যুবক। তা নিয়ে অশান্তিতেই স্বামীকে ছেড়ে ওই গৃহবধূ চলে গিয়েছিলেন বাপের বাড়ি। তারপর সেখানে নিত্য আসা-যাওয়া শুরু হয় দেওরের। বউদিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হত সে। কিন্তু বউদি অন্তঃস্বত্বা হয়ে পড়তেই বাধল বিপত্তি। নতুন সংসার তো গড়া হলই না, যুবকের স্থান হল শ্রীঘরে।

বউদিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! পরিণতি ভয়ঙ্কর

পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বড়িশা রেল কলোনিতে ঘটে চাঞ্চল্যকর এই ঘটনা। যুবক প্রেমের টানে বারবার বউদির কাছে ছুটে গেলেও সন্তানের দায় নিতে অস্বীকার করে। তারই জেরে হাতেনাতে ধরা পড়ে গণধোলাই খেল যুবক। এরপরই বছর ৩৩-র ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে কোলাঘাট থানার পুলিশ গ্রেফতার করে যুবককে।

অভিযুক্ত যুবক সঞ্জীব সাউ সম্পর্কে মহিলার মাসতুতো দেওর। তার বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। মহিলার শ্বশুরবাড়িও ডেবরায়। বছর দশেক আগে সূর্যকান্ত পড়িয়ার সঙ্গে বিয়ে হয় কোলাঘাটের রেল কলোনির বাসিন্দা ওই তরুণীর। তাঁদের বছর ছয়েকের এক সন্তানও আছে। তা সত্ত্বেও সঞ্জীবের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে গৃহবধূ।

বিবাহ বহির্ভূত এই সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রবল অশান্তি শুরু হয় এরপর। তখনই ঘর ছেড়ে বাপের বাড়ি চলে আসেন তরুণী। কিন্তু যোগাযোগ রয়ে যায় দেওর সঞ্জীবের সঙ্গে। সঞ্জীব প্রায়ই আসত কোলাঘাটের রেল কলোনিতে বউদির বাপের বাড়িতে। সেখানে অবাধ মেলামেশা করত তারা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিয়মিত শারীরিক সম্পর্কেও লিপ্ত হত।

তারই জেরে অন্তঃস্বত্ত্বা হয়ে পড়েন গৃহবধূ। আর তা জেনেই বিয়েতে বেঁকে বসে যুবক। সে এই সন্তানের দায় নিতে অস্বীকার করে। তখনই ঝামেলার বাধে। ঘটনা জানাজানি হতে স্থানীয় বাসিন্দারাও উত্তেজিত হয়ে পড়েন। হাতেনাতে ধরে ফেলেন অভিযুক্ত যুবককে। কোলাঘাট থানার পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে তাকে উদ্ধারের পর গ্রেফতার করে যুবককে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+