শারীরিক সম্পর্ক স্থাপনে রাজি হননি স্ত্রী, তারপরই ভয়ঙ্কর হয়ে উঠলেন স্বামী

শারীরিক সম্পর্ক রাজি হয়নি স্ত্রী, সেই কারণে অগ্নিশর্মা স্বামী নির্মম প্রহার করল স্ত্রীকে। স্বামীর হাতে আক্রান্ত হয়ে স্ত্রী মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।

শারীরিক সম্পর্ক রাজি হয়নি স্ত্রী, সেই কারণে অগ্নিশর্মা স্বামী নির্মম প্রহার করল স্ত্রীকে। স্বামীর হাতে আক্রান্ত হয়ে স্ত্রী মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মালদেহর ইংরেজবাজারের লেকগার্ডেন এলাকায়। এই ঘটনার পর থেকেই পলাতক স্বামী। স্বামীর বিরুদ্ধে একই অভিযোগ এর আগেও থানার দ্বারস্থ হয়েছিলেন স্ত্রী।

শারীরিক সম্পর্ক স্থাপনে মুখ ফিরিয়ে নিয়েছিলেন স্ত্রী, তারপর ভয়ঙ্কর হয়ে উঠলেন স্বামী

বছর নয়েক আগে অরুণ বড়াইয়ের সঙ্গে বিয়ে হয়েছিল নিগৃহীতা তরুণীর। বিয়ের পর তিনি জানতে পারেন স্বামী আসলে গাঁজা বিক্রি করে। স্বামীর এই কাজের প্রতিবাদ করেছিলেন স্ত্রী। তারপর থেকেই শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। স্বামীকে বহুবার বুঝিয়েও ওই পথ থেকে ফিরিয়ে আনতে পারেননি তিনি।

ওই তরুণী ও তরুণীর মাকে মারধর করায় ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল সাত মাস আগে। তারপর থেকেই স্বামী আলাদা থাকতেন। শনিবার তিনি বাড়ি ফিরে আসেন। স্ত্রীকে জোর করেন শারীরিক সম্পর্ক স্ফাপন করার জন্য। কিন্তু স্ত্রী রাজি না হওয়ায়, তাঁর উপর চড়াও হয়ে মারধর করে স্বামী।

তরুণী জানান, স্বামীর এই কীর্তির বিরুদ্ধে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই তিনি যাবেন থানায়। ইংরেজবাজার থানার পুলিশ অবশ্য পূর্বের অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তের খোঁজ শুরু করেছে। গুণধর স্বামী ঘটনার পর থেকেই পলাতক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+