ঝাড়গ্রামে স্ত্রীকে কুপিয়ে খুন করে গ্রেফতার স্বামী

ঝাড়গ্রামে স্ত্রীকে কুপিয়ে খুন করে গ্রেফতার স্বামী

স্ত্রীকে কাটারি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই মহিলার স্বামীকে। পুলিশ জানায় যে মৃত মহিলার নাম পিয়ালি দে (২৯)।

ঝাড়গ্রামে স্ত্রীকে কুপিয়ে খুন করে গ্রেফতার স্বামী

ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ ব্লকের সারিয়া গ্রাম পঞ্চায়েতের শুকা আমড়াশোল গ্রামের ঘটনা এই ঘটনা। স্ত্রীকে খুনের অভিযোগে অভিযুক্ত গ্রেফতার করা হয়েছে দেবব্রত দে-কে। বৃহস্পতিবার তাকে ঝাড়গ্রাম জেলা আদালতে তোলা হয়। অভিযুক্তর দশ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার রাতে খুন করা হয়েছে পিয়ালিকে। স্বামী স্ত্রীর মধ্যে বচসার সময় এই খুন করা হয়েছে। যদিও মহিলার স্বামী দাবি করেছেন যে তার স্ত্রীর অবৈধ সম্পর্ক আছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , দেবব্রত দীর্ঘদিন ধরে কোন কাজ কর্ম করতেন না। ফলে অভাবের মধ্য দিয়ে সংসার চালাচ্ছিল পিয়ালি। তাদের দুই সন্তান আছে। এনিয়ে স্ত্রীর সাথে প্রায় দিন ঝগড়া হত দেবব্রতর। দেবব্রত কাজ না করায় ও সংসারে টাকা না দেওয়ায় বুধবার সন্ধ্যা থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। রাতে বচসা চরম আকার ধারণ করে। অভিযোগ, সেই সময় বাড়িতে থাকা একটি কাটারি দিয়ে পিয়ালিকে পিছন থেকে কোপ মারে দেবব্রত। বৌমাকে বাঁচাতে গিয়ে দিতে গিয়ে আহত হয়েছেন পিয়ালির শাশুড়িও। ঘটনার খবর পেয়ে পিয়ালির বাবা বিনয় কুমার ভোল থেকে ঝাড়খণ্ডের বড়ষোল থানার মহিষামুড়া গ্রাম থেকে আসেন। তিনি পিয়ালির স্বামীর বিরুদ্ধে গোপীবল্লভপুর থানায় লিখিত অভিযোগ জানান। অভিযোগ পেয়ে গোপীবল্লভপুর থানার দেবব্রতকে গ্রেফতার করে।

পিয়ালির স্বামী এই খুনের ঘটনায় তার স্ত্রীকেই দায়ী করছেন। তার দাবি, স্ত্রীর অন্য কোন ব্যক্তির সাথে অবৈধ সম্পর্ক রয়েছে। এই নিয়ে তাদের দুজনের মধ্যে প্রায়ই ঝগড়াঝাটি লেগেই থাকত। এদিনও এই কারণেই তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়েছিল বলে দাবিকরেছেন তিনি।

তবে এই খুনের ঘটনায় কি রহস্য লুকিয়ে রয়েছে তা এখনও পরিষ্কার হয়নি গোপীবল্লভপুর থানা পুলিশের কাছে। দেবব্রতর বিরুদ্ধে ৪৯৮, ৩২৬, ৩০২ ধারায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার দেবব্রতকে আদালতে তোলা হলে পুলিশের পক্ষ থেকে ১০ দিনের পুলিশ হেফাজত চাওয়া হলে তা মঞ্জুর করে ঝাড়গ্রাম আদালত।

ঝাড়গ্রাম আদালতের সরকারি আইনজীবী পবিত্র কুমার রানা বলেন , কাটারি দিয়ে স্ত্রীকে খুনের ঘটনায় ধৃত দেবব্রতকে আদালতে তোলা হলে তাকে ১০ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+