সম্পত্তি নিয়ে বিবাদের জেরে স্ত্রীকে পৃথিবী থেকে সরানোর অভিযোগ স্বামীর বিরুদ্ধে
সম্পত্তি নিয়ে বিবাদের জেরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে ওই মহিলার স্বামীর বিরুদ্ধে।
সম্পত্তি নিয়ে বিবাদের জেরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে ওই মহিলার স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত ড্যানি ওরফে রাজা বৈদ্য কে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। শুক্রবার রাতে নরেন্দ্রপুর থানার কাদারহাট রামকৃষ্ণপল্লী থেকে উদ্ধার করা হয় স্বপ্না বৈদ্য-র (৩০) ঝুলন্ত দেহ।

অভিযোগ, রাজা বৈদ্য তার স্ত্রী স্বপ্না কে খুন করে ঝুলিয়ে দেয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। রাজা ডেকরেটর কর্মী। তার বারি মগরাহাট। বছর দশ আগে তার সাথে স্বপ্নার বিয়ে হয়। তাদের আট বছরের কন্যা সন্তান আছে। স্বপ্না একটি বেসরকারি হাসপাতালে নার্স।
সম্প্রতি স্বপ্নার বাবা ঘর করার জন্য স্বপ্নাকে দু-কাঠা জমি লিখে দেন। সেই সম্পত্তি তার নামে লিখে দেওয়ার জন্য স্বপ্নাকে চাপ দেয় রাজা। স্বপ্না জমি স্বামীর নামে লিখে দিতে অস্বীকার করে। তা নিয়ে দুজনের মধ্যে গন্ডগোল হয়। এই কারণে রাজা তার স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দেয় বলে অভিযোগ। এই অভিযোগ পাওয়ার পর নরেন্দ্রপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications