বসিরহাটের গৌড়েশ্বর নদীতে শতাব্দীপ্রাচীন নৌকা বাইচ প্রতিযোগিতায় মানুষের ঢল

বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লক এর ১১ নম্বর স্যান্ডেল ডেভিল গৌড়েশ্বর নদীতে নৌকা দৌড়। কালীপুজোর বিসর্জন উপলক্ষ্যে এই অভিনব নৌকা বাইচ প্রতিযোগিতা হয়। বিশেষ করে সুন্দরবন লাগোয়া যেসব মাঝি-মোল্লা-মৎস্যজীবীরা যাঁরা নদীতে মাছ ধরতে যান এবং মাছ ধরার মধ্য দিয়েই তাঁদের জীবিকা চলে, তাঁরাই এই নৌকা বাইচে অংশ নেন।

বসিরহাটের গৌড়েশ্বর নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা

কালীপুজোর বিসর্জনের দিন গঙ্গা পুজো দিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়। যা চলছে যুগ যুগ ধরে। হারিয়ে যাওয়া এই বাইচ প্রতিযোগিতা বংশপরম্পরায় এই সংস্কৃতিকে ধরে রেখেছে এলাকার মানুষ। এই নৌকা বাইচের উদ্যোক্তা বিধায়ক দেবেশ মন্ডল ও তৃণমূলের সভাপতি জয়নাল আবেদীন গাজী। তাঁরা জানিয়েছেন, শতাব্দীপ্রাচীন সুন্দরবনের সংস্কৃতি-কৃষ্টি ধরে রাখতে এই পরম্পরা বজায় রাখার জন্য আরো বেশি করে সুন্দরবনের মানুষকে এগিয়ে আসতে হবে‌।

সব মিলিয়ে শনিবারে গৌরনদী কালী পুজো বিসর্জন উপলক্ষ্যে এই নৌকা বাইচে উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকেরা, বসিরহাট পুলিশ জেলার ট্রাফিক ডিএসপি নাসিম আক্তার ও ইমামগঞ্জ পুলিশ আধিকারিক সিদ্ধার্থ মন্ডল সহ অন্যান্য পুলিশকর্মীরা। অন্যদিক নদীর দু'‌ধারে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এই প্রাচীন অভিনব প্রতিযোগিতা দেখতে হাজির হন। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+