অনুব্রত গড়ে বড় ধাক্কা বিজেপির! শয়ে শয়ে কর্মীর যোগ তৃণমূল কংগ্রেসে

বীরভূমের মহম্মদবাজারে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে প্রায় ৩০০ পরিবার। জেলা তৃণমূলের পক্ষ থেকে এমনটাই দাবি করা হয়েছে

বীরভূমের মহম্মদবাজারে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে প্রায় ৩০০ পরিবার। জেলা তৃণমূলের পক্ষ থেকে এমনটাই দাবি করা হয়েছে। মহম্মদবাজারে তৃণমূলের কর্মী সম্মেলন এবং বিজয়া সম্মিলনী উপলক্ষে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল।

আঙ্গারগড়িয়া পঞ্চায়েত থেকে তৃণমূলে যোগ

আঙ্গারগড়িয়া পঞ্চায়েত থেকে তৃণমূলে যোগ

অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে মহম্মদবাজারের আঙ্গারগড়িয়া পঞ্চায়েতের রাজ্যধরপুর এলাকা থেকে ২০০ জন কর্মী তাদের দলে যোগ দিয়েছে বলে দাবি তৃণমূলের। বিজয়া সম্মিলনীতে প্রায় ৩০০ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে বলেও দাবি করা হয়েছে।

 বিজেপির যুব মোর্চার নেতা তৃণমূলে

বিজেপির যুব মোর্চার নেতা তৃণমূলে

মহম্মদবাজার পঞ্চায়েতের বিজেপি যুব মোর্চার নেতা বিজয় ভাস্কর তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে। তার সঙ্গে ছিলেন বিজেপির প্রায় ১০০ কর্মী। জেলা তৃণমূল সভাপতির হাত থেকে তিনি তৃণমূলের পতাকা তুলে নেন।

এনআরসি নিয়ে বিজেপিকে আক্রমণ

এনআরসি নিয়ে বিজেপিকে আক্রমণ

সভা থেকে এনআরসি নিয়ে বিজেপিকে আক্রমণ করেন অনুব্রত মণ্ডল। তিনি আশ্বস্ত করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকতে পশ্চিমবঙ্গে এনআরসি চালু হবে না।

অনুব্রত-র হুঁশিয়ারি

অনুব্রত-র হুঁশিয়ারি

এই কর্মীসভা থেকেই দলের পঞ্চায়েতের নেতাদের ঘুষ নেওয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি দেন অনুব্রত মণ্ডল। সাধারণ মানুষের উদ্দেশে তাঁর আহ্বান, ঘুষ চাইলে যেন বেঁধে পেটানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+