পাকিস্তানে নানকানা সাহেবের গুরুদ্বারে হামলা, তীব্র প্রতিক্রিয়া জানাল ভারত
নানকানা সাহেবের গুরুদ্বারে হামলা চলল পাকিস্তানে। শতাধিক বিক্ষুব্ধ মুসলিম বাসিন্দারা গুরুদ্বারে পাথর ছোড়েন বলে অভিযোগ। অভিযোগ, জনতার নেতৃত্বে ছিলেন মোহাম্মদ হাসানের পরিবার।
নানকানা সাহেবের গুরুদ্বারে হামলা চলল পাকিস্তানে। শতাধিক বিক্ষুব্ধ মুসলিম বাসিন্দারা গুরুদ্বারে পাথর ছোড়েন বলে অভিযোগ। অভিযোগ, জনতার নেতৃত্বে ছিলেন মোহাম্মদ হাসানের পরিবার। শুক্রবার বিকেলে বিক্ষুব্ধ মুসলমানরা পবিত্র গুরুদ্বার ঘেরাও করে বহু ভক্তকে ভিতরে আটকে রেখে। আন্দোলনকারীরা গুরুদ্বারটি ধ্বংস করে সেই জায়গায় মসজিদ তৈরির হুমকিও দেয়।

এই হামলা ও প্রতিবাদের ভাষা এমনভাবেই হয়েছিল যেন মসজিদ তৈরির জন্য গুরুদ্বারটি ধ্বংস করা হবে। শিখ বিরোধী নানা স্লোগানও দেওয়া হয়। বিক্ষোভকারীরা বলেন, যে কোনও শিখকে শহরেই থাকতে দেওয়া হবে না। নানকানা সাহেব গুরুদ্বার থেকে নাম পরিবর্তন করে গোলামান-ই-মুস্তফা করা হবে এই সৌধকে।
পাকিস্তানের গুরুদ্বার নানকানা সাহিব গুরুদ্বারে ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানাল ভারত। ভারতের তরফে বিদেশমন্ত্রক সূত্রে বার্তা দেওয়া হয়েছে শিখ সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে হবে। বিদেশমন্ত্রক বলেছে, পাকিস্তানের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের সদস্যরা হিংসার শিকার হয়েছেন।
গুরু নানকের জন্মস্থান পবিত্র নগরী নানকানা সাহিবের এই গুরুদ্বার। সেখানে হিংসার শিকার হয়েছেন ভক্তরা। শিখ সম্প্রদায়ের মানুষের উপরে নির্বিচারে হামলা চালানো হয়েছে। ভারতের বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে পবিত্র স্থান ধ্বংস ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে ভারত।












Click it and Unblock the Notifications