মেঘলা আকাশ, গরমের সঙ্গে তীব্র অস্বস্তিতেই কাটবে দিনটা, শনিবার থেকে ফের বৃষ্টি দক্ষিণবঙ্গে
মেঘলা আকাশ, গরমের সঙ্গে তীব্র অস্বস্তিতেই কাটবে দিনটা, শনিবার থেকে ফের বৃষ্টি দক্ষিণবঙ্গে
অস্বস্তিকর গরম তার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির মধ্যেই কাটবে শুক্রবার। আবহাওয়া দফতরের পূর্বাভাসে এমনই জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে আজ অস্বস্তিকর গরম বজায় থাকবে। শুক্রবার থেকে ফের বৃষ্টি শুরু হবে। উত্তরবঙ্গের জেলা গুলিতে ভারী বৃষ্টি হবে শনিবার থেকে ।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ তেমন বৃষ্টি হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে আকাশ মেঘলা থাকবে। সঙ্গে ছিঁটে ফোঁটা বৃষ্টি হবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম বাড়বে। তবে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
রবিবার নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তার প্রভাবে শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে রাজ্যে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার, কোচবিহার দু-এক জায়গায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।












Click it and Unblock the Notifications