গরম ও অস্বস্তির মধ্যে আট জেলায় বৃষ্টির পূর্বাভাস! একনজরে বাংলার আবহাওয়া
বুধবার সকাল থেকে আকাশ পরিষ্কার। তবে বেলা বাড়তেই গরম ও অস্বস্তির আবহাওয়া। মঙ্গলবারই পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৪০ ডিগ্রির আশপাশে। তা আরও বাড়বে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে এদিন বিকেলের দিকে মুর্শিদাবাদ, মালদহ, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম-সহ বিভিন্ন জেলায় হাল্কা বৃষ্টি হয়েছে।
বুধবার বিকেলে দেওয়া পূর্বাভাস অনুযায়ী, ১ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২ জুন শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি ছয় জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২ দিনে দিনের তাপমাত্রা ২ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। পরের তিন দিনে তাপমাত্রা তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।
বুধবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় বজ্রপাত-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। এই সময় বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২ জুন শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে বজ্রপাত-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিনে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে এর পরের তিন দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তায় বলা হয়েছে, ২ জুন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। পরের দিন অর্থাৎ ৩ জুন উল্লিখিত জেলাগুলি ছাড়াও ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, এবং নদিয়া জেলার কোনও কোনও জায়গায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর বুধবার বিকেলে জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা-সহ আশপাশের এলাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৮ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বিকেল কিংবা সন্ধের দিকে কোনও কোনও জায়গায় বজ্রপাত কিংবা বৃষ্টির সম্ভাবনা।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য কিছুটা বেড়েছে। ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। মঙ্গলবার এই তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতা সর্বনিম্ন ৪৫ শতাংশ।
উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস) একনজরে, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৮.৪
বহরমপুর ২৯.২
বাঁকুড়া ২৫.৭
বর্ধমান ২৬
কোচবিহার ২৫.৬
দার্জিলিং ১৫.৮
কালিম্পং ১৬.৮
দিঘা ২৮.৪
কলকাতা ২৯.৭
দমদম ২৯.২
কৃষ্ণনগর ২৮.৮
মালদহ ২৯.২
মেদিনীপুর ২৭.৩
শিলিগুড়ি ২৫.১
শ্রীনিকেতন ২৭.৫
সুন্দরবন ২৮

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস), ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৯)
বহরমপুর (৩৮.২)
বাঁকুড়া (৩৮.৮)
বর্ধমান (৩৮.৫)
কোচবিহার (৩৭)
দার্জিলিং (২৫.৪)
কালিম্পং (২৯)
দিঘা (৩৬.৫)
কলকাতা (৩৭.৪)
দমদম (৩৭.৮)
কৃষ্ণনগর ( ৩৭.৪)
মালদহ (৩৮.৮)
মেদিনীপুর (৩৭.৬)
শিলিগুড়ি (৩৯.৮)
শ্রীনিকেতন (৩৮.২)
সুন্দরবন (৩৪.৫)












Click it and Unblock the Notifications