বিনামূল্যে ভিডিওকলের মাধ্যমে চিকিৎসা পরিষেবা এইসব এলাকায়
পশ্চিমবঙ্গের ১০ টি প্রত্যন্ত এলাকায় এবার ভিডিওকলের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা চালু করতে চলেছে হিউম্য়ানিটি হাসপাতাল কর্তৃপক্ষ। সকালে ১০টা থেকে বেলা ১ টা পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে, সপ্তাহে ছয়দিন
পশ্চিমবঙ্গের ১০ টি প্রত্যন্ত এলাকায় এবার ভিডিওকলের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা চালু করতে চলেছে হিউম্য়ানিটি হাসপাতাল কর্তৃপক্ষ।
সকালে ১০টা থেকে বেলা ১ টা পর্যন্ত এই পরিষেবা পাওয়া যাবে, সপ্তাহে ছয়দিন।

প্রত্যন্ত এলাকায় একটি করে জায়গা নির্দিষ্ট করে ওষুধের সংস্থান রাখা হয়েছে। রাখা হয়েছে কম্পাউন্ডার। তাঁরাই ভিডিওকলের মাধ্য়মে দক্ষিণ ২৪ পরগনা বাখড়াহাট রোডে থাকা হিউম্যানিটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন। সেখান থেকেই চিকিৎসকরা প্রত্যন্ত এলাকার মানুষগুলিকে পরিষেবা প্রদান করবেন। যে কাজটি হবে একেবারে বিনামূল্যে।

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ, দক্ষিণ ২৪ পরগনার কুমীরমারি, পূর্ব মেদিনীপুরের ছোট উদয়পুর, পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুর, মানিকপাড়া এবং হুগলি ও বাঁকুড়ার একাধিক প্রত্যন্ত জায়গায় এই পরিষেবা মিলবে।
দক্ষিণ ২৪ পরগনার বাখড়াহাট রোডে থাকা হিউম্যানিটি হাসপাতালের এখনকার শয্যা সংখ্য়া ২৫। ১৯৯৬ সালে যাত্রা শুরুর বছরে শয্যা সংখ্যা ছিল মাত্র ৪।













Click it and Unblock the Notifications