যানজটে জেরবার জলপাইগুড়ি থেকে ডুয়ার্সগামী জাতীয় সড়ক, প্রশাসনের উদাসীনতার অভিযোগ

জলপাইগুড়ি থেকে ডুয়ার্সগামী প্রায় ৪৫ কিলোমিটার রাস্তায় প্রতিদিন হাজার হাজার গাড়ির যাতায়াত। প্রতিদিন একটাই সমস্যা তীব্রতর হচ্ছে এই সড়কে।

জলপাইগুড়ি থেকে ডুয়ার্সগামী প্রায় ৪৫ কিলোমিটার রাস্তায় প্রতিদিন হাজার হাজার গাড়ির যাতায়াত। প্রতিদিন একটাই সমস্যা তীব্রতর হচ্ছে এই সড়কে।

যানজটে জেরবার জলপাইগুড়ি থেকে ডুয়ার্সগামী জাতীয় সড়ক

জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ি, ধুপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার যাওয়ার একমাত্র রাস্তা এটি। ভোর রাত থেকেই শুরু হয় যানজট। বেলা যত বাড়ে তত তীব্র হয় যানজট। বাস থেকে শুরু করে শববাহী যান, সকলেই এই যান জটের শিকার। তার উপর যদি কোনও গাড়ি খারাপ হয় তাহলে তো কথাই নেই। সেই জট কাটতে কাটতে রাতভোর হয়ে যায়।

গাড়ির চালকদের অভিযোগ এই নিয়ে একাধিক বার স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণের কোনও উদ্যোগই নেওয়া হয় না বলে অভিযোগ করেছেন তাঁরা। পুলিসের পাল্টা অভিযোগ গাড়ির চালকরা নিয়ম মেনে গাড়ি চালান না। একে অপরকে ওভারটেক করতে গিয়ে যানজট তৈরি করে ফেলেন।

তার উপরে চার লেনের রাস্তা তৈরির কাজ চলায় মাঝে মাঝেই রাস্তার একটি অংশ বন্ধ করে রাখা হয়। তাই সুষ্ঠু যাতায়াত করতে হলে নিজেদের নিয়ম মেনে গাড়ি চালাতে হবে বলে জানিয়েছে স্থানীয় পুলিস প্রশাসন। তাঁরা সচেতন হলেই অনেক সমস্যা মিটে যায় বলে জানিয়েছে পুলিস

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+