২০২১ এর বিধানসভা ভোটের আগে বাংলায় রেকর্ড হারে বাড়ছে তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা
২০২১ এর বিধানসভা ভোটের আগে বাংলায় রেকর্ড হারে বাড়ছে তৃণমূলের সদস্য সংখ্যা
বাংলায় বিধানসভা নির্বাচনের আর মাত্র একটি বছর বাকী রয়েছে। এবারের পুরসভা নির্বাচন হয়ে গেলেই একপ্রকার বিধানসভা ভোটের চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দেবে রাজ্যের সবকটি ছোট-বড় রাজনৈতিক দল। শাসকদল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি, সিপিএম, জাতীয় কংগ্রেস সকলেই নিজের নিজের মতো করে প্রস্তুতি সারবে যুদ্ধজয়ের। এই অবস্থায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনের লড়াই যে জোরদার হতে চলেছে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।

ঐতিহাসিক লাল বাড়ি দখল
২০১১ সালে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে বাংলার বিখ্যাত লালবাড়ির দখলে নিয়েছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বে সংগঠিত বামেদের নাস্তানাবুদ করে হারিয়ে রাজ্যের শাসক দলের তকমা পেয়েছিল তৃণমূল। মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে ২০১৬ সালের নির্বাচনে আরও বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে তৃণমূল।

এবার লড়াই তৃতীয়বার ক্ষমতা দখলের
পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের তথ্য বলছে, প্রচুর পরিমাণে যুব ভোটার তাঁদের নাম নথিভুক্ত করেছেন এবছর। এবং তাঁরা সকলেই ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভোট দেবেন। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যুব শাখা সদস্য সংগ্রহের একটি প্রোগ্রাম চালু করেছিল। তাতে এক লক্ষ নতুন সদস্য যুক্ত হয়েছে।

জেলায় জেলায় নতুন সদস্য
এরা সকলেই তৃণমূল কংগ্রেসের সমর্থনে রয়েছেন এবং তৃণমূল প্রার্থীদের জেলায় জেলায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এবং দেখা যাচ্ছে, রাজ্যজুড়ে তৃণমূলের এই উদ্যোগে দারুণ সাড়া পড়ে গিয়েছে। প্রায় সব জেলাতেই লাফিয়ে বাড়ছে তৃণমূলের সদস্যপদ।

সঠিক পথে তৃণমূল
ইতিমধ্যে দিদিকে বলো কর্মসূচি, বাংলার গর্ব মমতা কর্মসূচি সামনে রেখে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং সেক্ষেত্রে আরও কতরকমভাবে মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়, এবং উন্নয়নের বার্তা দেওয়া যায়, সেই বিষয়ে বিশেষ টোটকা দিচ্ছে টিম প্রশান্ত কিশোর।

নয়া রণকৌশল
তৃণমূল কংগ্রেসের নিজস্ব একটি সাংগঠনিক জোর, সঙ্গে প্রশান্ত কিশোরের রণকৌশল - সবমিলিয়ে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের মোক্ষম অস্ত্র তৈরি করেছে ফেলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের বিভিন্ন জেলার প্রায় কুড়ি হাজার এলাকাকে বেছে নেওয়া হয়েছে। সেখানে সদস্যপদ দেওয়ার কর্মসূচি চলছে জোর কদমে।

নয়া ভোটার অনেকে যুক্ত হচ্ছেন
এই বছরের জানুয়ারি মাসে দেখা গিয়েছে সারা দেশ থেকে সবচেয়ে বেশি নতুন ভোটার যুক্ত হয়েছে বাংলাতে। সেই সংখ্যাটা ২০.৫ লক্ষ। এবং এই ভোটারদের সিংহভাগই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জয়যুক্ত করবে তা একপ্রকার নিশ্চিত।

জেলায় জেলায় উদ্যোগ
এখনো পর্যন্ত রাজ্যের ২৬৩টি বিধানসভা আসনের ভোটার তালিকা চূড়ান্ত হয়েছে। বাকি রয়েছে যে বিধানসভা কেন্দ্রগুলি সেখানে পূর্ণাঙ্গ ভোটার তালিকা তৈরি করতে জোরকদমে কাজ চালাচ্ছে নির্বাচন কমিশন। এবং সেই তালিকা তৈরি হয়ে গেলে নতুন ভোটারের সংখ্যা আরও কয়েক লক্ষ বেড়ে যেতে পারে। এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে তা তৃণমূলের দিকেই যাবে সেটা বলাই বাহুল্য।

পিছিয়ে পড়ছে বিরোধীরা
সব মিলিয়ে নতুন ভোটার থেকে, যুব ভোটার - তৃণমূল কংগ্রেস প্রত্যক্ষভাবে এদের কাছে পৌঁছে যেতে পারছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। যার ফলে শাসক দল বিরোধী দলগুলিকে চূড়ান্ত লড়াইয়ে অনেকটাই পিছনে ফেলে দেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।












Click it and Unblock the Notifications