ফ্লেমিংগোর আনাগোনা করোনা লকডাউনে শোভা বাড়িয়েছে মুম্বইয়ের, ভাইরাল ছবি
বর্তমান করোনা পরিস্থিতিতে মানুষেরা লকডাউনে থাকতে পারে। কিন্তু হাজার হাজার ফ্লেমিংগো কেন মানবে লকডাউন।
বর্তমান করোনা পরিস্থিতিতে মানুষেরা লকডাউনে থাকতে পারে। কিন্তু হাজার হাজার ফ্লেমিংগো কেন মানবে লকডাউন। এই লকডাউনে মুম্বইতে ভিড় করেছে ফ্লেমিংগোর দল। সোশ্যাল মিডিয়ায় পাখির সেই ছবি ভাইরাল হয়ে উঠেছে। লকডাউনের মুম্বইয়ে শান্ত সুনিবিড় পরিবেশে ফ্লেমিংগোর আনাগোনার সেই ছবি পক্ষীপ্রেমীদের নান্দনিক সৌম্দর্য্যের স্বাদ দিয়েছে।

ফ্লেমিংগোর আনাগোনা বেড়েছে
ফ্লেমিংগো প্রতি বছরই কয়েক মাসের জন্য মুম্বইয়ে আসে। তবে এবার সেই সংখ্যা স্বাভাবিকের থেকে অনেক বেশি। লকডাউনের জেরে পরিবেশ দূষণের মাত্রা একেবারে কমে যাওয়াতেই ফ্লেমিংগোর আনাগোনা এত সংখ্যক বেড়েছে এবার, এমনটাই মত পক্ষী বিশেষজ্ঞদের।

এই বছর নতুন রেকর্ড তৈরি হবে
বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির সহকারী পরিচালক রাহুল খোটের বক্তব্য, ঐতিহ্যগতভাবে পাখিগুলি সেপ্টেম্বর থেকে মে মাসের শেষ পর্যন্ত খাওয়ার জন্য এই অঞ্চলে চলে আসে। গত বছর এই অঞ্চলে রেকর্ড ১,৩৪,০০০ ফ্লেমিংগো গণনা করা হয়েছিল। তবে খোট বিশ্বাস করেন, এই বছর নতুন রেকর্ড তৈরি হবে।

ফ্লেমিংগোর সংখ্যা পূর্ববর্তী রেকর্ডকে ছাড়িয়ে যাবে
২৫ মার্চ থেকে ভারতে করোনা ভাইরাস লকডাউন চালু হয়েছে। লকডাউনের আগে ফ্লেমিংগো গণনা করা হয়েছে ১,২৫,০০০। মে মাসের শেষের দিকে এই ফ্লেমিংগোর সংখ্যা পূর্ববর্তী রেকর্ডকে ছাড়িয়ে যাবে বলে মনে করছেন বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির আধিকারিকরা।

জলাভূমিতেও ছড়িয়ে পড়েছে ফ্লেমিংগো
করোনভাইরাস লকডাউন ব্যবস্থার কারণে পাখিগুলি মানুষের আনাগোনা নেই। ফলে পাখিগুলি বিনাবাধায় ঘোরা ফেরা করতে পারছে। খোটে আরও বলেন, কেবল বিপুল সংখ্যক পাখি এবার এসেছে, তা-ই নয়। এবার তারা জলাভূমিতেও ছড়িয়ে পড়েছে, যেখানে তারা বিরল ছিল।












Click it and Unblock the Notifications