দুর্নীতির 'কিংপিন' মানিকের ছেলের অ্যাকাউন্টে বিপুল টাকা! হলফনামাতে আরও কী জানাচ্ছে ইডি
TET কেলেঙ্কারিতে ক্রমশ জড়িয়ে পড়ছেন মানিক ভট্টাচার্য। বিপুল পরিমাণ টাকা জমা পড়েছে তাঁর পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে। চাঞ্চল্যকর দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আজ সোমবার মানিকের মামলাতে হলফনামা জমা দেয় কেন্দ্রীয় তদন্তকার
TET কেলেঙ্কারিতে ক্রমশ জড়িয়ে পড়ছেন মানিক ভট্টাচার্য। বিপুল পরিমাণ টাকা জমা পড়েছে তাঁর পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে। চাঞ্চল্যকর দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আজ সোমবার মানিকের মামলাতে হলফনামা জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রেফতারের পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিধায়ক। রক্ষাকবচ থাকা সত্ত্বেও কেন গ্রেফতার সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই মামলা হয়।
বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বিক্রম নাথের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। আর সেখানেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হয়ে মানিকের গ্রেফতারি কেন তা বিস্তারিত জানিয়ে হলফনামা জমা দেওয়া হয়েছে।

অন্যতম বড় কিংপিন মানিকই
বলে রাখা প্রয়োজন, ইডির তরফে দেওয়া হলফনামাতে বেশ কিছু দাবি করা হয়েছে। যেখানে বলা হয়েছে নিয়োগ দুর্নীতির অন্যতম বড় কিংপিন মানিকই। শুধু তাই নয়, বিপুল পরিমাণ টাকা জমা পড়েছে তাঁর পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে। শুধু মানিকই না , তাঁর পরিবারও কীভাবে এই দুর্নীতিতে যুক্ত তা স্পষ্ট ভাবে ইডি তাঁদের হলফনামাতে তুলে ধরেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানাচ্ছে, দীর্ঘ ১০ বছর প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদে ছিলেন। সেই সময় ৫৮ হাজার শূন্যপদে নিয়োগ হয়েছে।

একাধিক নথি বাজেয়াপ্ত
শুধু তাই নয়, গত ২২ জুলাই মানিক ভট্টাচার্জের বাড়িতে ইডির তদন্তকারীরা তল্লাশি চালায়। সেখান থেকে একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে হলফনামাতে। শুধু তাই নয়, ওই সমস্ত নথি এবং বাস্তব অবস্থা খতিয়ে দেখে মানিকের যোগের বিষয়টি স্পষ্ট হচ্ছে বলেও দাবি করা হয়েছে। টাকা তোলার ক্ষেত্রে একটা চক্র কাজ করছে বলেও জানানো হয়েছে। এমনকি মানিকের ছেলেও কীভাবে জড়িত সেই বিষয়টিও হলফনামাতে তথ্য তুলে ধরা হয়েছে বলে জানা যাচ্ছে।

বেশ কিছু অ্যাকাউন্টের হদিশ
অন্যদিকে মানিকের পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে বিপুল টাকার সন্ধান পাওয়া গিয়েছে বলেও দাবি করা হয়েছে। এই টাকার উৎস কি ? সে বিষয়ে মানিক ভট্টাচার্য কোনও উত্তর দিচ্ছে না বলেও দাবি করা হয়েছে। শুধু পরিবার নয়, বেশ কিছু পরিবারের বাইরেও বেশ কিছু অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে বলেও জানানো হয়েছে। এমনকি বাইরের ব্যক্তিদের সঙ্গে পরিবারের অনেক সদস্যদের যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গিয়েছে বলেও দাবি করা হয়েছে ইডির তরফে। আর সেখানে অনেক টাকা লেনদেন হয়েছে বলেও ইতিমধ্যে তিথ্য -প্রমাণ রয়েছে বলে হলফনামাতে দাবি করা হয়েছে ইডির তরফে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়েছে। স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতে দফায় দফায় জেরা করে গ্রেফতার করা হয় মানিককে। রক্ষাকবচ থাকা সত্ত্বেও কেন গ্রেফতার এই বিষয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি।












Click it and Unblock the Notifications