পরিযায়ীদের বিরুদ্ধে নিয়ম না মানার অভিযোগ, হাওড়ায় রাস্তা অবরোধ
পরিযায়ীরা রাজ্যে ফিরছেন। কিন্তু তাদের বিরুদ্ধে নিয়ম না মানার অভিযোগে উঠতে শুরু করেছে।
পরিযায়ীরা রাজ্যে ফিরছেন। কিন্তু তাদের বিরুদ্ধে নিয়ম না মানার অভিযোগে উঠতে শুরু করেছে। ফলে স্থানীয় বাসিন্দাও ক্ষিপ্ত। এমনই এক ঘটনা ঘটেছে হাওড়ার বাগনানের বাকসি গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দারা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরিযায়ীদের বিরুদ্ধে নিয়ম না মানার অভিযোগ
দেশের বিভিন্ন অংশ থেকে পরিযায়ীরা যে যার গ্রামে ফিরছেন। কিন্তু অনেক জায়গাতেই পরিযায়ীদের বিরুদ্ধে ডাক্তারি পরীক্ষা ছাড়াই গ্রামে ঢোকার অভিযোগ উঠতে শুরু করেছে। পাশাপাশি আরও অভিযোগ তারা হোম কোয়ারেন্টাইনও মানছেন না। পরিবারের লোকেরা এলাকায় ঘোরাঘুরি করায় এলাকায় সংক্রমণ ছড়ামনোর আশঙ্কা দেখা দিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ, পথ অবরোধ
পরিযায়ীদের বিরুদ্ধে নিয়ম না মানার অভিযোগ করে, বৃহস্পতিবার বাগনান ১ নম্বর ব্লকের বাকসি গ্রাম পঞ্চায়েত এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। পরে বাগনান থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাওড়ায় আক্রান্তের সংখ্যা কলকাতার পরেই
হাওড়ার বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯১১ জন। ওইদিন আক্রান্ত হয়েছেন ৫৫ জন। রাজ্যের মধ্যে কলকাতায় সব থেকে বেশি আক্রান্ত হয়েছেন, ১৯০০ জন। এরপরেই রয়েছে হাওড়া।












Click it and Unblock the Notifications