কলকাতা পুলিশের ইনস্পেক্টরের ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণ! তদন্ত শুরু

কলকাতা পুলিশেপ ইনস্পেক্টরের ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণ। এই বিস্ফোরণে গুরুতর আহত হয়ে ইনস্পেক্টরের স্ত্রী ভর্তি হাসপাতালে।

কলকাতা পুলিশেপ ইনস্পেক্টরের ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণ। এই বিস্ফোরণে গুরুতর আহত হয়ে ইনস্পেক্টরের স্ত্রী ভর্তি হাসপাতালে। কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইনস্পেক্টর দেবাশিস রায় জানিয়েছেন, খাওয়া দাওয়ার সময় এই বিস্ফোরণটি হয়। বাগুইআটি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

কলকাতা পুলিশের ইনস্পেক্টরের ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণ! তদন্ত শুরু

শুক্রবার রাত ১০.১৫। কেষ্টপুর হানাপাড়ায় বিএফ ২৩-এ নিজের ফ্ল্যাটে বসে টিভি দেখছিলেন কলকাতা পুলিশের স্পেশাল ব্যাঞ্চের ইনস্পেক্টর দেবাশিস রায়। অন্যদিকে তাঁর স্ত্রী রাতের খাবারের যোগার করছিলেন। সেই সময় এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণে কাঠের দরজা ভেঙে যায়। ঘরের দেওয়ালের ফাটল ধরে। ফ্রিজের দরজা তুবড়ে যায়। যদিও ঘরে গ্যাস সিলিন্ডার অক্ষত রয়েছে। তবে পুরো ঘর লন্ডভন্ড হয়ে গিয়েছে।

বিস্ফোরণে গুরুতর আহত হওয়ায় দেবাশিস রায়ের স্ত্রীকে আসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি জানিয়েছেন, বিস্ফোরণের পর স্ত্রীর আর্তনাদে তিনি অন্য কিছুর দিকে নজর দিতে পারেননি। কীভাবে এই বিস্ফোরণ ঘটল, তার কারণ নিয়ে তিনি অন্ধকারে বলে জানিয়েছেন।

বিস্ফোরণের খবর পাওয়ার পরেই বাগুইআটি থানার পাশাপাশি বিধাননগর কমিশনারের গোয়েন্দারা তদন্তে যান। শনিবার সকালেও সেখানে তদন্তে পুলিশ আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+