দক্ষিণ দিনাজপুরে ব্রিজে ফাটল, আতঙ্কে এলাকাবাসী
দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের তিন নম্বর উদয় পুর গ্ৰাম পঞ্চায়েতের কদমডাঙ্গা ব্রিজে বড়সড় ফাটল ও ধস দেখা দিয়েছে।
দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের তিন নম্বর উদয়পুর গ্ৰাম পঞ্চায়েতের কদমডাঙ্গা ব্রিজে বড়সড় ফাটল ও ধস দেখা দিয়েছে।শনিবার সকালে এই ঘটনা জানাজানি হতে আতঙ্ক হয়ে পড়েন এলাকার সাধারণ মানুষ। শিলিগুড়ি মোড় থেকে বুনিয়াদপুর রাজ্য সড়কের উপরে পড়ে কদমডাঙ্গা ব্রিজ। আর সেই ব্রিজে ফাটল সহ রাজ্য সড়কে ধস নামে।

স্থানীয় বাসিন্দা হাসান খান জানান, সকালে তিনি ফাটল দেখতে পান। দেখার পরই গোটা এলাকায় আতঙ্ক ছড়ায়। যেকোনও মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে যেতে পারে। অনেকে এই ব্রিজ দিয়ে চলাচল করে। খুব তাড়াতাড়ি মেরামত করা না হলে বিপদ হতে পারে।
এই বিষয়ে কুশমন্ডি ব্লকের তৃণমূলের সভাপতি রীতেশ জোয়ারদার জানান, উদয়পুর ব্রিজ ফাটল ধরা পড়েছে এবং রাস্তায় ধস নেমেছে। খুব তাড়াতাড়ি এই ব্রিজ ঠিক করা হবে। কুশমন্ডি ব্লকের বিডিও মোহাম্মদ জাকেরিয়া বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন।












Click it and Unblock the Notifications