স্বাধীনতা দিবসের প্রাক্কালে ঝাড়খণ্ড সীমান্তে উদ্ধার প্রচুর বিস্ফোরক
স্বাধীনতা দিবসের আগে ফের উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণে বিস্ফোরক।
স্বাধীনতা দিবসের আগে ফের উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণে বিস্ফোরক। ঝাড়খণ্ড রাজ্য সীমান্ত এলাকায় নাকা চেকিং বাড়িয়েছে পুলিশ। বীরভূম জেলার মুরারই থানার পলশা মোড় এলাকায় একটি ট্রাক্টরে করে নিয়ে যাওয়া হচ্ছিল এই বিস্ফোরক।

সেটি তল্লাশি চালিয়ে প্রায় আড়াই হাজার জিলেটিন স্টিক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে পালিয়ে যায় ওই ট্রাক্টরের চালক। যে এলাকায় এই বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে সেটা ঝাড়খন্ড রাজ্য সীমান্ত এলাকায়।
কোথা থেকে কেন এত বিস্ফোরক ট্রাক্টরে করে নিয়ে যাওয়া হচ্ছিল তা দেখছে পুলিশ।
বীরভূম জেলার বিভিন্ন এলাকায় আছে অনেক গুলো পাথর খাদান। সেই সব খাদানে এই সব বিস্ফোরক দ্রব্য ব্যবহার করা হয়।
তবে সম্প্রতি বীরভূম জেলায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ প্রচুর পরিমাণে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে। এই সব বিস্ফোরক দ্রব্য র কোন বৈধ কাগজপত্র ছিল না। এদিন পলশা মোড় এলাকায় যখন পুলিশ নাকা চেকিং করছিল সেই সময় এই ট্রাক্টরের চালক তা রেখে পালিয়ে যায়। তা দেখে সন্দেহ হয় পুলিশের। তারা ট্রাক্টর টি থানায় নিয়ে এসে দেখে সেটি জিলেটিন স্টিক ভর্তি। গাড়ির কাগজপত্র দেখে তার মালিকের খোঁজ করছে পুলিশ।












Click it and Unblock the Notifications