বীরভূমে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার

বীরভূম জেলার মহম্মদ বাজার‌‌ এলাকায় অভিযান চালিয়ে ফের প্রচুর পরিমাণে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করল পুলিশ।

বীরভূম জেলার মহম্মদ বাজার‌‌ এলাকায় অভিযান চালিয়ে ফের প্রচুর পরিমাণে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করল পুলিশ। মহম্মদ বাজার‌‌ এলাকার তালবাঁধ একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে ৯৫০ টি জিলেটিন স্টিক, ৯৫০ টি ডিটোনেটর ও চার বস্তা অ্যামোনিয়া নাইট্রেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

বীরভূমে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার

এই সাথেই গ্রেফতার করা হয়েছে সফিউল আলম নামের এক জনকে।‌তাকে সিউড়ি আদালতে তোলা হলে ‌বিচারক তাকে ছদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে যখন সফিউল আলম কে ধরা হয় তখন তার কাছে কোন বৈধ কাগজপত্র ছিল না। কোথা থেকে এত বিস্ফোরক দ্রব্য এল তার খোঁজ করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশের ‌আধিকারিকরা।

এর আগেও বীরভূম জেলার মহম্মদ বাজার, রামপুরহাট সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ প্রচুর পরিমাণে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে।

মহম্মদ বাজার, রামপুরহাট, নলহাটি, রাজগ্রাম সহ বিভিন্ন এলাকা, যেগুলো ঝাড়খণ্ড রাজ্য সীমান্তে, সেখানে অনেক গুলো পাথর খাদান আছে। এই সব বিস্ফোরক দ্রব্য সেখানে ব্যবহার করা হয়। কিন্তু সম্প্রতি বীরভূম জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যে সব বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে সেগুলোর কোন বৈধ কাগজপত্র ছিল না।

গত মাসে বীরভূম জেলাজুড়ে তল্লাশি চালিয়ে পুলিশ প্রচুর পরিমাণে বিস্ফোরক দ্রব্য, বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। তারপরও জেলার মল্লারপুর ও লাভপুর থানা এলাকায় বিস্ফোরণ ঘটে।

গত মাসে মহম্মদ বাজার এলাকার পলাশবনি এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৩০ টি করে জিলেটিন স্টিক ও ডিটোনেটর এবং ৮০ কেজি অ্যামোনিয়া নাইট্রেট উদ্ধার করে। রামপুরহাট এলাকায় উদ্ধার করা হয় ১৮০ কেজি অ্যামোনিয়া নাইট্রেট, ১২৫টি জিলেটিন স্টিক ও ৬৩০ টি ডিটোনেটর।

জেলার পুলিশ আধিকারিকরা জানান এই সব বিস্ফোরক দ্রব্য পাথর খাদানের পাশাপাশি নানা ধরনের ‌বিস্ফোরণ ঘটাতে ব্যবহার করা হতে পারে।

লোকসভা নির্বাচনের পর থেকে জেলার বিভিন্ন স্থানে নানা ধরনের ‌বিস্ফোরক দ্রব্য উদ্ধার হতে শুরু করেছে। বলতে গেলে বীরভূম জেলা দাঁড়িয়ে আছে ‌বিস্ফোরক দ্রব্যের উপর।

জেলার পুলিশ অফিসাররা অবশ্য জানিয়েছেন যে কোন জায়গায় বিস্ফোরক দ্রব্য আছে জানতে পারলেই তারা অভিযান চালান। বেআইনি ও অবৈধভাবে রাখা আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করতে তাদের তল্লাশি অভিযান জারি রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+