বীরভূমে এবার কালভার্টের নিচ থেকে উদ্ধার বিস্ফোরক! আতঙ্কে এলাকা
বীরভূম জেলার রামপুরহাট এলাকায় উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে বিস্ফোরক। মঙ্গলবার রাতে ওই বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ।
বীরভূম জেলার রামপুরহাট এলাকায় উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে বিস্ফোরক। মঙ্গলবার রাতে ওই বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। জেলার পুলিশ সুপার শ্যাম সিং জানান একটি কালভার্টের নীচে এই বিস্ফোরক দ্রব্য রাখা ছিল। কারা এই ভাবে সেগুলো রাখে তার খোঁজ করা হচ্ছে।

প্রতীকী ছবি
পুলিশ জানিয়েছে রামপুরহাট এলাকার বর্জোল ও বোধিপুর এলাকার মাঝে একটা কালভার্টের নীচে ২২৩ প্যাকেট অ্যামোনিয়াম নাইট্রেট ও ৮ বস্তা ডিটোনেটর পাওয়া গেছে।এই এলাকায় অনেক পাথর খাদান আছে। এই সব বিস্ফোরক দ্রব্য সেখানেও ব্যবহার করা হয়। কিন্তু কি উদ্দেশ্যে এত বিস্ফোরক দ্রব্য এই ভাবে অরক্ষিত অবস্থায় রাখা হয় তা ভাবাচ্ছে পুলিশ কে।
উল্লেখ্য গত কয়েকদিন ধরে বীরভূম জেলা জুড়ে তল্লাশি চালিয়েছে পুলিশ ও উদ্ধার করে প্রচুর পরিমাণে বোমা ও অন্যান্য বেআইনি অস্ত্র।












Click it and Unblock the Notifications