পথ দুর্ঘটনায় মৃত্যু এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর

পথ দুর্ঘটনায় মৃত্যু এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর

পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। মৃতের নাম বনশ্রী রাউল । বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের লক্ষ্যা এলাকায় ।

পথ দুর্ঘটনায় মৃত্যু এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর

জানা গিয়েছে যে এদিন পরীক্ষার জন্য স্কুল থেকে অ্যাডমিট কার্ড নিয়ে সাইকেলে করে বাড়ি মাসুরিয়া ফিরছিল বনশ্রী । সেই সময়ে হলদিয়া থেকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা গামী একটি বাস তাকে ধাক্কা মারে । মৃত্যু হয় ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ।

তার পরেই রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকার লোকজন । তারা অভিযোগ করেছেন যে যে জায়গাতে এই দুর্ঘটনা ঘটেছে সেটি সংকীর্ণ জায়গা । তার ওপর রাস্তায় পড়ে থাকে নির্মাণ সামগ্রী । এই কারণে এই এলাকায় দুর্ঘটনা ঘটে । পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।

মহিষাদল থানার ও সি পার্থ বিশ্বাস জানিয়েছেন যে এই নির্মাণ সামগ্রী কে বা কারা ফেলে রেখেছে তার খোঁজ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+