HS Result 2023: আর কিছুক্ষণ পরেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল

WB HS Result 2023: আজই প্রকাশিত হবে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Uccha Madhyamik Result 2023)। দুপুর ১২টায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে ঘোষণা করা হবে ফলাফল। তারপরে দুপুর সাড়ে বারোটা থেকে ওয়েবসাইটে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

২০২৩ সালে ১৪ মার্চ শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ২৭ মার্চ পর্যন্ত চলেছিল পরীক্ষা। তিনটি বিভাগ সায়েন্স, আর্টস এবং কমার্স মিলিয়ে মোট সাড়ে আট লক্ষের মত পরীক্ষার্থী এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল।

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট

এছাড়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা wbchse.nic.in, wbresults.nic.in, www.exametc.com ও www.indiaresults.com-এই ওয়েবসাইটগুলিতে রেজাল্ট দেখতে পারবেন। এবার সমচেয়ে কম সময়ের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করছে সংসদ। পরীক্ষার ৫৭ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে ফলাফল।

উচ্চ মাধ্যমিক পরীক্ষা

আবার ২৬ মে প্রকাশিত হবে জয়েন্ট পরীক্ষার ফলাফল। জয়েন্টের ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ফল প্রকাশিত হবে। দুপুর আড়াইয়েট সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করবে জয়েন্ট এন্ট্রান্স কর্তৃপক্ষ। বিকেল চারটে থেকে পরীক্ষার্থীরা এঅনলাইনে পরীক্ষার ফলাফল জানতে পারবেন। এক মাসের মধ্যেই এবার জয়েন্টের ইঞ্জিনিয়ারিংয়ের ফল প্রকাশ করছেন জয়েন্ট এন্ট্রান্স কর্তৃপক্ষ। প্রায় ৯৮ হাজার পরীক্ষার্থী এবার পরীক্ষা দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+