Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

উচ্চ মাধ্যমিক ২০১৪: মেধাতালিকায় দাপট উত্তরবঙ্গের, প্রথম হলেন অনির্বাণ সাহা

উচ্চ মাধ্যমিক ২০১৪: মেধাতালিকায় দাপট উত্তরবঙ্গের, প্রথম হলেন অনির্বান সাহা
কলকাতা, ৩০ মে : অপেক্ষার অবসান। এবছরের উচ্চমাধ্য়মিকের ফল প্রকাশ হল। রাজ্যে মোট পাশের হার ৭৮.৪২ শতাংশ। প্রথম হলেন রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র অনির্বান সাহা। অনির্বাণেরর প্রাপ্ত নম্বর ৪৭৮। মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন শিলিগুলি হাই স্কুলের দেবপ্রিয়া গুন। দেবপ্রিয়া পেয়েছেন ৪৭০ নম্বর। উল্লেখযোগ্য ভাবে প্রথম ও মেয়েদের মধ্যে যিনি প্রথম হয়েছেন ২ জনেই উত্তরবঙ্গের।

এবছর এ বছর আট লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিলেন। এদের মধ্যে মোট পাশের হার ৭৮.৪২ শতাংশ। সাফল্যের হারের দিকে এবার সবচেয়ে এগিয়ে পূর্ব মেদিনীপুর। এই রাজ্যে পাশের হার ৮৮ শতাংশ। পূর্ব মেদিনীপুরের পরই রয়েছে কলকাতা। কলকাতায় পাশের হার ৮৬ শতাংশ। তবে যে সব জেলাগুলিতে ছেলেদের থেকে মেয়েদের পাশের হার বেশি, তাদের মধ্যে প্রথম স্থানে রয়েছে কলকাতা। এবছর ছেলেদের পাশের হার যেখানে ৭৯.১৪ শতাংশ সেখানে মেয়েদের পাশের হার ৭৭.০১ শতাংশ।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে যে ১০ জনের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে, তার অনুযায়ী, প্রথম হয়েছেন য়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র অনির্বাণ সাহা। দ্বিতীয় হয়েছেন কাটোয়া ভারতী ভবনের ছাত্র সৌরভ পাল। যুগ্মভাবে তৃতীয় হয়েছেন বর্ধমানের পরমেশ দাস ও কল্যাণীর সপ্তীক চক্রবর্তী। চতুর্থ স্থানে রয়েছেন সড়িষা রামকৃষ্ণ মিশনের সৌম্যদীপ সরকার। পঞ্চম স্থান অধিকার করেছেন কলকাতার হেয়ার স্কুলের ছাত্র অনিরুদ্ধ রায়। দেবপ্রিয়া গুন সপ্তম স্থানে রয়েছেন। উল্লেখযোগ্যভাবে মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন দেবপ্রিয়াই।

সকাল সাড় ন'টায় পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস সাংবাদিক সম্মেলন করে উচ্চমাধ্যমিকের আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন। তিনি জানিয়েছেন গত ৩ বছরের তুলনায় এবারের পাসের হার বেড়েছে। দশটা থেকে ওয়েবসাইটে ফল জানতে পারা যাবে ফল।

যে ওয়েবসাইটগুলি থেকে ফল জানা যাবে, সেইগুলি হল:

www.wbchse.nic.in
www.wbresults.nic.in
www.results.banglarmukh.gov.in
www.calcuttatelephones.com
www.exametc.com
www.knowyourresult.com
www.indiaresults.com
www.resultsout.com
www.jagaranjosh.com
www.indianaccess.com

এ ছাড়াও, এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। 'রাইট মেসেজ' অপশনে গিয়ে লিখুন WB12Roll Number আর পাঠিয়ে দিন নিচে দেওয়া যে কোনও একটি নম্বরে:

৫৪২৪২
৫২০৭০৫১
৫৬৭৬৭৫০
৫৬২৬৩

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+