HS Exam 2022: ২০ তারিখ নয়, ২৬ এপ্রিল শেষ হবে উচ্চমাধ্যমিক! একাধিক তারিখে রদবদল
উচ্চমাধ্যমিকের সূচিতে বড়সড় রদবদল! চারটি পরীক্ষার দিন বদল করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আজ সোমবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়। সেখানেই নতুন করে রুটিন বদল করার বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। আগের রুটি
উচ্চমাধ্যমিকের সূচিতে বড়সড় রদবদল! চারটি পরীক্ষার দিন বদল করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আজ সোমবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়। সেখানেই নতুন করে রুটিন বদল করার বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। আগের রুটিন অনুযায়ী দুই এপ্রিল থেকে উচ্চমাধ্যমিক শুরু হলেও ২০ তারিখ শেষ হয়ে যাওয়ার কথা ছিল।

কিন্তু রুটিনে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। আর তা করার পর আরও ছয়দিন পর শেষ হবে উচ্চমাধ্যমিকের পরীক্ষা।
মুলত জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার কারনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার বেশ কয়েকটি দিন পরিবর্তন করা হচ্ছে বলে জানা গিয়েছে। সংসদ সভাপতি জানিয়েছেন, বহু ছেলে-মেয়ে জয়েন্টে বসে। কিন্তু পরীক্ষা থাকায় সমস্যা তৈরি হয়েছিল। সবদিক খতিয়ে দেখেই চারদিনের পরীক্ষার দিন বদল বলে জানানো হয়েছে। সংসদের ঘোষণা অনুযায়ী, ১৩ এপ্রিলের পরীক্ষা পিছিয়ে করা হল ১৮ এপ্রিল। সেদিন ফিলোজফি, সোসিওলজি, কমার্সিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিংয়ের পরীক্ষাগুলি হবে।
এছাড়াও ১৬ তারিখের পরীক্ষার দিনটিও বদল করা হয়েছে। সেদিনের পরীক্ষাটা হবে ১৩ তারিখ। কেমিস্ট্রি, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান, অ্যারাবিক সহ আরও একটি বিষয়ের পরীক্ষা হবে। ২৫ এপ্রিল নতুন একটি পরীক্ষার দিন ঘোষণা হয়েছে। সেদিন স্ট্যাটিসটিকস, জিওগ্রাফি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন সহ বেশ কয়েকটি পরীক্ষা হবে। এই পরীক্ষাটি ১৮ এপ্রিল হওয়ার কথা ছিল। ২৬ এপ্রিলও পরীক্ষা রয়েছে। পুরানো রুটিন অনুযায়ী ২০ তারিখ ইকোনমিক্সের পরীক্ষা হওয়ার কথা ছিল। নতুন ঘোষণা অনুযায়ী তা হবে ২৬ তারিখ। সেদিনই উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে।
উল্লেখ্য, করোনা আবহে এই প্রথম হলে বসে পরীক্ষা দেবেন পড়ুয়ারা। করোনা সংক্রমণের কারণে গত ২ বছর রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি। যদিও আজ সোমবার থেকে করোনা বিধি মেনে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। ঘোষণা অনুযায়ী আগামী মাস অর্থাৎ ২ রা এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক। এবার স্কুলে বসেই হোম সেন্টারে পরীক্ষা নেওয়া হবে। কাজেই এবারের পরীক্ষা ঘিরে বেশ তৎপরতা রয়েছে পড়ুয়া এবং শিক্ষকমহলে। স্কুলগুলিকেও সেইরকম ভাবেই প্রস্তুত থাকতে বলা হয়েছে। করোনা বিধি মেনে এই পরীক্ষা হবে।
বলে রাখা প্রয়োজন গতবার করোনার কারণে পরীক্ষা নেওয়া হয়নি। ক্লাস ১১ এবং ১২ এর উপর ভিত্তি করে সবাইকে পাশ করানো হয়। কিন্তু তাতেও ব্যাপক ভাবে বিতর্কের মধ্যে পড়তে হয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে। আর সেই বিতর্কে পদ খোয়াতে হয় তৎকালীন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications