উচ্চমাধ্যমিকে পাশের হার ৮২.৩৮ শতাংশ, ৯৯ শতাংশ নম্বর পেয়ে প্রথম হলেন বিল্লশিব বসুমল্লিক

কলকাতা, ২৯ মে : আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হল। পরীক্ষার ৭৮ দিনের মাথায় ফলপ্রকাশ করল সংসদ। এবছর পাশের হার ৮২.৩৮ শতাংশ। ৯৯.২ শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান পেয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বিল্লশিব বসু মল্লিক। দ্বিতীয় স্থানে রয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনেরই ছাত্র শেখ মণিরুল মণ্ডল।

মাধ্যমিকের মতোই উচ্চমাধ্যমিকে পূর্ব মেদনীপুরে সাফল্যের হার সবচেয়ে বেশি। সাফল্যের নিরিখে দ্বিতীয়,তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথা পশ্চিম মেদিনীপুর, হুগলি ও হাওড়া। কলকাতা রয়েছে পঞ্চম স্থানে। তবে মেয়েদের সাফল্যের নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছে কলকাতা।

উচ্চমাধ্যমিকে পাশের হার ৮২.৩৮ শতাংশ, ৯৯ শতাংশ নম্বর পেয়ে প্রথম হলেন বিল্লশিব বসুমল্লিক

এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬,৬২,৫৬৫ জন। এবছর পাশের হার আগের বছরের তুলনায় বেড়েছে। এবছর ছাত্রের পাসের শতকরা হার যেখানে ৮২.৯৬ শতাংশ, সেখানে ছাত্রীর পাসের হার ৮১.৩৮ শতাংশ। ছাত্রীদের সংখ্যার হার এবছরে ৪০ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশ। ৫০০-র মধ্যে ৪৮৩ নম্বর পেয়ে মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন রিখিয়া ভুক্তা। আরামবাগ গার্লস স্কুলের ছাত্রী রিখিয়া।

সকাল ১০ টা থেকে ৫৮টি সেন্টার থেকে বিলি করা হবে মার্কশিট। সকাল ১০ টা ৩০ মিনিট থেকে ওয়েবসাই ও এসএমএস-এ ফল পাওয়া যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+