লকডাউনের বাজারেও মেলার মতো ভিড় হাওড়ায়, সচেতনতার বালাই নেই করোনায়
লক ডাউনের মধ্যেও বাজারে মজে রইল হাওড়াবাসী। হাওড়ার সবচেয়ে বড় আইসোলেশন সেন্টার ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন বসা নতুন বাজারে গাদাগাদি করে মহানন্দে বাজার করতে দেখা গেল সকাল থেকেই।
লক ডাউনের মধ্যেও বাজারে মজে রইল হাওড়াবাসী। হাওড়ার সবচেয়ে বড় আইসোলেশন সেন্টার ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন বসা নতুন বাজারে গাদাগাদি করে মহানন্দে বাজার করতে দেখা গেল সকাল থেকেই। যেন উৎসব শুরু হয়েছে। চ্যাটার্জি হাট থানার কাছ থেকে বাজার সরিয়ে এখানে আনা হলেও মেলার পরিস্থিতি এখানেও।

অন্যদিকে আন্দুল রোডের উপর হাঁসখালি পোলের উপর প্রায় এক কিমি জুড়ে রাস্তাতেই বসে গিয়েছে বাজার ।অথচ এই পথ দিয়েই পূর্ব ভারতের ইন্ডিয়ান ওয়েলে ডিপো ।বেশ কয়েকটি বেসরকারী নামী হাসপাতাল পড়ে এই রোডে ।রাস্তার উপরে মেলার আঙ্গিকে বাজার বসে যাওয়ায় বিপাকে অনেকেই।
এছাড়া রামরাজাতলার বাজার শংকর মঠ মাঠে তুলে আনলেও গাদাগাদি করে ভিন এলাকা থেকে লোক এসে বাজার করছে এখানে ।ফলে পুলিশ মানুষকে সরাতে হিমসিম খাচ্ছে ।বাজার করতে আসা মানুষের মনোভাব এমন যে তারা ভাবছেন ,"মরি মরবো -খেয়ে মরবো ।অন্যকে নিয়ে মরবো "।












Click it and Unblock the Notifications