Vande Bharat Express Train: হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারতের সময় বদলে যাচ্ছে? রেলমন্ত্রীর কাছে গেল চিঠি
Vande Bharat Express Train: গত কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হয়। এর মধ্যেই সময় বদলের দাবি। আর সেই দাবি জানিয়ে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা নেত্রী মালতি গিলুবা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে একটি চিঠি দিয়েছেন।
যেখানে তাঁর দাবি, হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেসের সময় ঠিক নেই। আর তা না থাকার জন্যেই যাত্রী হচ্ছে না। শুধু তাই নয়, বিজেপি নেত্রীর দাবি, যদিও রাউরকেল্লা থেকে সকাল সাড়ে ৬টার সময় নয়া বন্দে ভারত এক্সপ্রেসটি (Vande Bharat Express Train) যদি ছাড়ে তাহলে যাত্রী পাওয়া সুবিধা হবে।

একই সঙ্গে টাটা-পাটনা বন্দে ভারত ট্রেন চক্রধরপুর স্টেশন থেকে চালানোর দাবিও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন বিজেপি নেত্রী। যদিও এই বিষয়ে ভারতীয় রেলের তরফে কিছু বলা হয়নি। এমনকি রেলমন্ত্রকের তরফেও এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি।
Vande Bharat Express Train: হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেসের টাইমটেবিল:
এখন যে টাইমটেবিলে হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) চলে তা হল সকাল ৬ টায় হাওড়া থেকে নয়া এই রুটে বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ে। এরপর ট্রেনটি খড়গপুর পৌছয় সকাল সাড়ে ৭টা নাগাদ। মাত্র দুমিনিটের জন্য সেখানে দাঁড়াবে ট্রেনটি। এরপর ৯ টা ১৫ মিনিটে টাটানগর পৌঁছবে সেটি। চক্রধরপুর স্টেশনে সকাল ১০ টা বেজে ৮ মিনিটে পৌছয় বন্দে ভারত এক্সপেস ট্রেনটি। রাউরকেল্লা স্টেশনে সেটি পৌছয় সকাল ১১ টা ৫০ মিনিটে। দীর্ঘ যাত্রায় কোনও স্টেশনে পাঁচ মিনিট কোথাও আবার দুমিনিট স্টপেজ দেয়।
Vande Bharat Express Train: রাউরকেল্লা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের টাইমটেবিল:
অন্যদিকের রাউরকেল্লা থেকে ফের ১টা ৪০ মিনিটে হাওড়ার উদ্দেশ্যে ছেড়ে যায় বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train)। এরপর সেটি দুপুর ৩ টে বেজে ১৫ মিনিটে চক্রধরপুর স্টেশন পৌছয়। টাটানগরে পৌঁছবে ৪ টে ৫ মিনিটে । খড়গপুর স্টেশন পৌঁছবে বিকেল ৫ টা ৫৮ মিনিটে। সন্ধ্যায় হাওড়ায় পৌঁছবে বন্দে ভারত এক্সপ্রেস। আর তা পৌঁছবে ৭ টা ৪০ মিনিটে। একই ভাবে একাধিক স্টপেজে দুমিনিট কিংবা পাঁচ মিনিট করে দাঁড়াবে ট্রেনটি।
তাৎপর্যপূর্ণ ভাবে এখনও পর্যন্ত এই রুটে তেমন যাত্রী হচ্ছে না। আর সেটাই চিন্তা বাড়াচ্ছে রেল আধিকারিকদের।এই অবস্থায় বিজেপি নেত্রীর দাবি খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications