Vande Bharat Express Train: বড় বদল হাওড়া-রাঁচি বন্দে ভারতে! ঠিক কখন পুরুলিয়া পৌঁছবে এই ট্রেন জেনে নিন
Vande Bharat Express Train: একেবারে নতুন রূপ নিয়ে ছুটবে রাঁচি-হাওড়া বন্দে ভারত। নীল এবং সাদা রঙে এই রুটে ছুটত ভারতের প্রথম সেমি বুলেট। কিন্তু এবার সেই রঙে বদল আনা হচ্ছে। এখনও পর্যন্ত নীল-সাদা এবং গেরুয়া ডিজাইনে দুটি ট্রেন দেশের একাধিক রুটে ছোটে।
বেশির ভাগটাই যদিও নীল-সাদা। তবে এবার রাঁচি-হাওড়া বন্দে ভারতে আসছে বড় বদল। গেরুয়া রঙে ছুটবে নয়া এই ট্রেন (Vande Bharat Express Train)।

Vande Bharat Express Train: একাধিক আধুনিক ব্যবস্থা
নবভারত টাইমসের প্রকাশিত খবর অনুযায়ী, ট্রেনটির (Vande Bharat Express Train) নতুন রঙ কমলা এবং ধূসর, যা দেখতে বেশ আকর্ষণীয়। ট্রেনের আভ্যন্তরিন ডিজাইনে একাধিক বদল। মেট্রো ট্রেনের মতো একাধিক মর্ডান সুবিধা দেওয়া হয়েছে। আসনগুলিকে আরও আরামদায়ক করা হয়েছে নতুন রঙের বন্দে ভারতে। শুধু তাই নয়, প্রতিটি আসনে দুটি মোবাইল চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে। টয়লেটগুলোও নতুন করে সাজানো হয়েছে।
Vande Bharat Express Train: সকাল ৬টার সময় রওনা
রাঁচি থেকে হাওড়ার উদ্দেশ্যে ছাড়ে ট্রেন নম্বর- 20898 বন্দে ভারতটি (Vande Bharat Express Train)। আর তা সকাল ৬টার সময় রওনা দেয়। আর দুপুর ১ টা বেজে ১০ মিনিটে হাওড়ায় পৌছয়। দীর্ঘ যাত্রা পথে একাধিক স্টপেজ রয়েছে। সকাল ছয়টায় রাঁচি থেকে ছাড়ার পরেই ৬.৫৩ মিনিটে মুড়ি পৌঁছয়।
সেখানে ২ মিনিট থামার পর, ৬.৫৫ মিনিটে ছেড়ে যায়। এরপর ৭.১৯ মিনিটে কোটশিলা পৌঁছয়। এরপর ৭টা ৫৩ মিনিটে পুরুলিয়া পৌঁছবে বন্দে ভারত। সেখানেও দু মিনিট থামবে। ৭ টা ৫৫ মিনিটে রওনা হয়ে একের পর এক স্টেশনে পেরিয়ে হাওড়ায় পৌঁছবে। মাঝে যদিও আরও বেশ কিছু স্টপেজ আছে।
Vande Bharat Express Train: হাওড়া থেকে ছাড়বে দুপুর 2.35-এ
ট্রেন নং ২০৮৯৭ হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) আবার হাওড়া থেকে দুপুর ২.৩৫ মিনিটে ছাড়বে। বিকেল চারটে বেজে ৮ মিনিটে খড়্গপুর পৌঁছবে এবং ৪.১০- এ ছেড়ে যাবে। মাঝে টাটানগর, চান্ডিলে স্টপেজ দেওয়া হবে। এরপর ৭টা বেজে ২৩ মিনিটে পুরুলিয়া পৌঁছবে নয়া এই বন্দে ভারত। দুমিনিট দাঁড়িয়েই রাঁচির উদ্দেশ্যে এগিয়ে যাবে। দীর্ঘ পথ পেরিয়ে রাত ১০ টা নাগাদ রাঁচি পৌঁছবে নয়া রঙ এবং ডিজাইনের বন্দে ভারত।












Click it and Unblock the Notifications