আর থাকবে না যাত্রীদের ক্ষোভ! হাওড়ার ১৫ নম্বর প্ল্যাটফর্ম বদলে যাচ্ছে... বিস্তারিত অবাক করবেই
Howrah Rail Station: প্রত্যেকদিন হাওড়া স্টেশন হয়ে কয়েক লাখ যাত্রী যাত্রা করে থাকেন! বাংলা সহ দেশের বিভিন্ন প্রান্তের মধ্যে চলে একাধিক দূরপাল্লার ট্রেন (Indian Train)। এর সঙ্গেই প্যাসেঞ্জার, লোকালের মতো ট্রেন তো আছেই। কিন্ত্যু বহু দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে হাওড়া স্টেশনে ঢুকতে দীর্ঘ সময় লেগে যায়। যা নিয়ে বিভিন্ন সময় যাত্রীদের ক্ষোভের মধ্যে পড়তে হয় রেল আধিকারিকদের। আর তাই ১৫ নম্বর প্ল্যাটফর্মটি নতুন করে গড়ে তুলেছে রেল ( Indian Railways)।
এতে হাওড়া স্টেশনে দূরপাল্লার ট্রেনগুলির ঢোকার সময় অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। হাওড়া স্টেশনের ১৫ নম্বর প্ল্যাটফর্মটি (Howrah Rail Station) আগে খুব প্রয়োজন ছাড়া ব্যবহার করা হত না। বিশেষ করে জরুরি পরিস্থিতিতে কিংবা কোনও ট্র্যাক পরিদর্শনে যাওয়ার ক্ষেত্রে রেল আধিকারিকরা এই ১৫ নম্বর স্টেশনটিকে ব্যবহার করতেন।

কিন্তু প্রত্যেকদিনই কার্যত ট্রেনের চাপ বাড়ছে। এই অবস্থায় অন্য প্ল্যাটফর্মগুলির উপরে চাপ বাড়ছিল। ইতিমধ্যে হাওড়া স্টেশনের (Howrah Rail Station) ১ থেকে ১৪ নম্বর প্লাটফর্মগুলিতে একাধিক সংস্কারমূলক কাজ করেছে ভারতীয় রেল।পরিস্থিতির সঙ্গে সঙ্গে প্লাটফর্মগুলিকে ঢেলে সাজানো হয়েছে। কিন্তু এরপরেও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। আর তাই হাওড়া স্টেশনের ১৫ নম্বর প্লাটফর্মটিকেও ব্যবহারের মতো তৈরি করা হচ্ছে।
হঠাত যদি প্রয়োজন হয় তাহলে যাতে সেটিকে ব্যবহার রেল আধিকারিকরা করতে পারেন সেদিকে নজর রেখেই এই সংস্কারের কাজ করা হচ্ছে। এক বাংলা সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের পাশাপাশি সেটির প্রস্থ বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়।
বিশেষ করে যাতে ১২ কোচের ইএমইউ লোকাল ছাড়াও ২৪ কোচের পূর্ণ দৈর্ঘ্যের ট্রেন যাতে ওই প্ল্যাটফর্মে দাঁড়াতে পারে সে কথা মাথায় রেখে বাড়ানো হচ্ছে প্লাটফর্মের দৈঘ্য। ৩১২ মিটার থেকে বাড়িয়ে ৬০০ মিটার করা হয়েছে। কিন্তু আবারও প্রস্তে আরও দুমিটার করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। এতে প্লাটফর্ম আরও প্রশস্ত হবে বলেই মনে করা হচ্ছে। এছাড়াও গোটা প্লাটফর্মটিকে ছাউনির নীচে নিয়ে আসা হচ্ছে। একই সঙ্গে আরও একাধিক গুরুত্বপূর্ণ কাজ করা হচ্ছে।
রেল আধিকারিকরা মনে করছেন, হাওড়ার ১৫ নম্বর প্লাটফর্মটির কাজ শেষ হলে দূরপাল্লার ট্রেনগুলির হাওড়া স্টেশনে ঢোকার ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। একই সঙ্গে প্লাটফর্ম না পাওয়া নিয়ে বারবার অভিযোগ ওঠে। সেই সমস্যাও কিছুটা মেটানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications